ভারতের আসামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত অন্তত ২৪
· Prothom Alo

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।
রাজ্যটির কাজিরাঙা জাতীয় উদ্যানের কাছে এ দুর্ঘটনা ঘটে। ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত এ উদ্যানের কাছে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের জোরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Visit freshyourfeel.org for more information.
নিহত ব্যক্তিদের মধ্যে কয়েকজন কলেজশিক্ষার্থী রয়েছেন বলে জানিয়েছেন আসামের পল্লী উন্নয়নবিষয়ক মন্ত্রী অতুল বোরা। তবে তাঁদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
ভারতে পুলিশের তল্লাশিচৌকি ভেঙে পুণ্যার্থীদের ওপর উঠে গেল ট্রাক, নিহত ১৫অতুল বোরা বলেন, প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় যান দুটির কোনো একটি অতিরিক্ত গতিতে চলছিল। তবে তিনি বলেন, ‘তদন্তের পরই দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।’
ভারতে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় হাজারো মানুষের মৃত্যু হয়। ২০২৩ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ১ লাখ ৭২ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। অর্থাৎ প্রতিদিন গড়ে ৪৭৪ জন বা প্রায় প্রতি তিন মিনিটে একজনের মৃত্যু হয়।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘এ প্রাণহানির ব্যাপকতা আমাদের সবাইকে নাড়া দিয়েছে।’ তিনি আরও বলেন, ‘এ মুহূর্তে আমাদের সবচেয়ে বড় অগ্রাধিকার হলো, আহত ব্যক্তিরা যাতে কোনো বিলম্ব ছাড়াই সর্বোচ্চ চিকিৎসাসেবা পান, তা নিশ্চিত করা।’
ভারতে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় হাজারো মানুষের মৃত্যু হয়। ২০২৩ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ১ লাখ ৭২ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। অর্থাৎ প্রতিদিন গড়ে ৪৭৪ জন বা প্রায় প্রতি তিন মিনিটে একজনের মৃত্যু হয়।
২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ায় ১ লাখ ৮৩ হাজার ৩৮২।
বিশেষজ্ঞদের মতে, ভারতে সড়ক দুর্ঘটনার এ সংকটের পেছনে শুধু অবকাঠামোগত দুর্বলতা দায়ী নয়। মানুষের আচরণ, আইন প্রয়োগের ঘাটতি এবং ব্যবস্থাগত অবহেলাও দায়ী।