৩০ টাকা কেজি দরের চাল কিনতে ভিড়

· Prothom Alo

নিত্যপণ্যের বাড়তি দামে চাপে রয়েছেন পোশাকশ্রমিকেরা। তাঁদের কিছুটা স্বস্তি দিতে বিশেষ ওএমএস কর্মসূচিতে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে। পরিচয়পত্র দেখিয়ে ওএমএসের ট্রাক থেকে একজন শ্রমিক সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারছেন। কম দামে চাল কিনতে সকাল থেকে বিক্রয়কেন্দ্রে ভিড় করছেন শ্রমিকেরা। কেউ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন, কেউ চাল নিচ্ছেন, আবার কেউ চাল নিয়ে বাড়ি ফিরছেন। কাজের ফাঁকে বা দুপুরের খাবারের বিরতিতে চাল কিনতে আসছেন অনেকে। শুক্রবার রাজধানীর মিরপুর ও সাভারের হেমায়েতপুর এলাকার চিত্র নিয়ে এই ছবির গল্প।

Visit freshyourfeel.com for more information.

ওএমএসের ট্রাক থেকে পোশাকশ্রমিকদের হাতে চাল তুলে দিচ্ছেন বিক্রয়কর্মী। রাজধানীর মিরপুর ১১ নম্বর এলাকায়প্রতি কেজি ৩০ টাকা দরে চাল কিনছেন পোশাকশ্রমিকেরা। সাভারের হেমায়েতপুর এলাকায়।বিশেষ ওএমএস কর্মসূচির আওতায় একজন শ্রমিক সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারছেন। সাভারের হেমায়েতপুর এলাকায়।ওএমএসের ট্রাক থেকে চাল নিচ্ছেন এক পোশাকশ্রমিক। সাভারের হেমায়েতপুর এলাকায়।৩০ টাকা কেজি দরে চাল কিনতে ওএমএসের ট্রাকের সামনে ভিড় করেছেন পোশাকশ্রমিকেরা। সাভারের হেমায়েতপুর এলাকায়।ওএমএসের ট্রাক থেকে চাল কেনার জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন পোশাকশ্রমিকেরা। সাভারের হেমায়েতপুর এলাকায়।রোদ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে চাল কেনার অপেক্ষায় রয়েছেন এক শ্রমিক। সাভারের হেমায়েতপুর এলাকায়।দুপুরের খাবারের বিরতিতে চাল কিনতে ওএমএসের ট্রাকের সামনে অপেক্ষা করছেন পোশাকশ্রমিকেরা। সাভারের হেমায়েতপুর এলাকায়।চাল কিনে নিয়ে যাচ্ছেন এক নারী পোশাকশ্রমিক। সাভারের হেমায়েতপুর এলাকায়।দুপুরের খাবারের বিরতিতে ওএমএসের ট্রাক থেকে চাল কিনে কর্মস্থলে ফিরছেন দুই নারী শ্রমিক। সাভারের হেমায়েতপুর এলাকায়।

Read full story at source