বাড়িতে কালো তিলের রুটি বানাতে চান? রেসিপি দেখুন

· Prothom Alo

নানা রকম কেক–কুকিজের পাশাপাশি বাড়িতে বানাতে পারেন মজার মজার রুটি। কালো তিল ছিটিয়ে বাসায় রুটি বেক করতে চাইলে এই পদ্ধতিটি দেখতে পারেন। রেসিপি দিয়েছেন নাজিয়া ফারহানা

Visit freshyourfeel.com for more information.

উপকরণ

  • ময়দা ২ কাপ

  • ইনস্ট্যান্ট ইস্ট ১ চা-চামচ

  • চিনি ১ টেবিল চামচ

  • লবণ আধা চা-চামচ

  • কালো তিল ২ টেবিল চামচ

  • কুসুম গরম দুধ ৩/৪ কাপ

  • মাখন ২ টেবিল চামচ

প্রণালি

  • ময়দা, ইস্ট, চিনি, লবণ ও কালো তিল মিশিয়ে নিন।

  • দুধ ও মাখন দিয়ে নরম ডো তৈরি করুন। ঢেকে ১ ঘণ্টা রেখে দিন, যতক্ষণ না রুটির ডো দ্বিগুণ হয়।

  • পছন্দমতো আকার দিয়ে আরও ২০ মিনিট রাখুন।

  • ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ২০-২৫ মিনিট বেক করুন।

ছিল ঘিয়ের ব্যবসা, এখন তৈরি করে ১৮৫ রকম মিষ্টি, চার প্রজন্মের গল্পে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার

Read full story at source