বিদ্যুৎ ছাড়াই নজরদারি করতে পারে এই সৌরবিদ্যুৎ ক্যামেরা
· Prothom Alo

দেশের বাজারে বিদ্যুৎ ও ওয়াই-ফাই সংযোগ ছাড়া নজরদারি করতে সক্ষম সৌরবিদ্যুৎ ক্যামেরা এনেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। ‘টিয়ান্ডি টিসি-এইচ৩৬৩এন ৯ডিবি-৪ ৪জি’ মডেলের ক্যামেরাটি বিদ্যুৎ এবং ওয়াই-ফাই ইন্টারনেট সংযোগের ওপর নির্ভর করে না। ফলে নিরবচ্ছিন্নভাবে বাড়ি, খামার, নির্মাণাধীন ভবন, গুদামঘর বা নির্দিষ্ট স্থানের নিরাপত্তা নিশ্চিত করা যায়। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্যামেরাটিতে ৩ মেগাপিক্সেলের দুটি লেন্স রয়েছে, যার একটি স্থির এবং অপরটি চারপাশের দৃশ্য ধারণ করে। উন্নত রেজোল্যুশনের ক্যামেরাটিতে ডিজিটাল জুম ও অটো-ট্র্যাকিং সুবিধাও রয়েছে, ফলে সহজেই মানুষ ও যানবাহন শনাক্ত করা যায়। ইনফ্রারেড নাইট ভিশন প্রযুক্তি থাকায় অন্ধকারেও ভালোভাবে দৃশ্য দেখা যায় ক্যামেরাটিতে।
Visit grenadier.co.za for more information.
মাইক্রোফোন ও দ্বিমুখী স্পিকারযুক্ত ক্যামেরাটিতে ১০ হাজার ৪০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ও ৭ দশমিক ৬ ওয়াটের ইটিএফই সোলার প্যানেল রয়েছে। ফলে সুপার পাওয়ার-সেভিং মোডে ব্যাটারিটি সর্বোচ্চ ৩৫ দিন এবং ইন্টেলিজেন্ট এঅভি মোডে ১০ দিন পর্যন্ত চলতে পারে।
২৫৬ গিগাবাইট পর্যন্ত মাইক্রোএসডি স্টোরেজ এবং এসপ্লাস২৬৫ ও এইচডট২৬৫ ভিডিও কমপ্রেশন সুবিধাযুক্ত ক্যামেরাটি কিনলে এক বছরের বিক্রয়োত্তর সেবাও পাওয়া যাবে।