পাটগ্রাম সীমান্তে বাতি নিভিয়ে ঠেলে পাঠানোর চেষ্টা বিএসএফের, ফেসবুকে ছড়িয়েছে ভিডিও

· Prothom Alo

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে বাতি নিভিয়ে কয়েকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ব্যাঙেরবাড়ি এলাকায় ৮৩২ নম্বর সীমান্ত পিলারের ২–এস উপপিলার–সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

Visit asg-reflektory.pl for more information.

আজ বুধবার সকালে মুঠোফোনে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন ৬১ বিজিবির (তিস্তা ব্যাটালিয়ন) সহকারী পরিচালক (এডি) কারিমুল ইসলাম। তিনি বলেন, গতকাল রাতে বিএসএফের পুশ ইন চেষ্টার একটি ভিডিও পাওয়া গেছে। এটি লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারীর ব্যাঙেরবাড়ি সীমান্ত এলাকার।

তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) জানিয়েছে, বিএসএফের এ ধরনের অপচেষ্টা কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক ও কঠোর অবস্থানে আছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সতর্ক রয়েছেন।

ঠেলে পাঠানোর বিষয়টি বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে উল্লেখ করে কারিমুল ইসলাম বলেন, বিজিবির পক্ষ থেকে নজরদারি ও টহল দলের তৎপরতা অব্যাহত আছে। বিএসএফ লালমনিরহাটের বিভিন্ন সীমান্তে পুশ ইনের চেষ্টা করে থাকে। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে তাদের চেষ্টা সব সময় প্রতিহত করা হয়েছে।

Read full story at source