ব্যালন ডি’অরের মঞ্চে কে এই বাংলাদেশি ফুয়াদ আবদুল–আজিজ

· Prothom Alo

২৭ অক্টোবর লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে বসেছিল ফুটবল বিশ্বের সবচেয়ে জমকালো আয়োজন। রথী-মহারথীদের সামনে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জিতে নিয়েছেন ইংলিশ ফুটবলার হ্যারি কেইন। সেই আয়োজনের লালগালিচায় ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত কনটেন্ট ক্রিয়েটর ফুয়াদ আবদুল–আজিজ। রোনালদো নাজারিও ও হ্যারি কেইনের সাক্ষাৎকার নেওয়া কে এই কনটেন্ট ক্রিয়েটর?

Visit extonnews.click for more information.

কনটেন্ট ক্রিয়েটর ফুয়াদ আবদুল–আজিজের জন্ম সিলেটের ওসমানীনগর উপজেলায়

ফুয়াদ আবদুল–আজিজ নামটি অনেকের কাছে নতুন মনে হলেও লন্ডনের ফুটবল কমিউনিটিতে বেশ পরিচিত নাম। টিভি, সোশ্যাল মিডিয়া, চ্যানেল—সবখানেই তাঁকে দেখা যায় কিংবা শোনা যায় তাঁর কণ্ঠস্বর।

কনটেন্ট ক্রিয়েটর ফুয়াদ আবদুল–আজিজের জন্ম সিলেটের ওসমানীনগর উপজেলায়। ছোটবেলায়ই পাড়ি জমান লন্ডনে, সেখানেই বসবাস তাঁর। শেফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে যোগ দেন স্পোর্টস কনটেন্ট ক্রিয়েশনে। শুরুটা হয়েছিল সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে।

২০১৮ সালে নিজের ইউটিউব চ্যানেল ‘ভাইপার স্পোর্টস’ চালু করেন। এর পর থেকেই আসেন আলোচনায়। শুরুর দিকে বক্সিং নিয়ে কনটেন্ট তৈরি করলেও করোনাকালে সম্পূর্ণ মনোযোগ দেন ফুটবলের ওপর।

এরপরই বিভিন্ন জায়গা থেকে ডাক আসতে থাকে তাঁর। করোনা–পরবর্তী সময়ে কাজ করেছেন বিবিসি, ওহ মাই গোল, ডাজোনের মতো প্রতিষ্ঠানের সঙ্গে। সোশ্যাল মিডিয়ার কনটেন্টে ফুয়াদ ছিলেন নিয়মিত মুখ। বর্তমানে তিনি কাজ করছেন বিশ্বখ্যাত ফুটবল প্ল্যাটফর্ম ‘৪৩৩’-এর সঙ্গে।

ব্যালন ডি’অরজয়ী হ্যারি কেইনের সাক্ষাৎকার নিয়েছেন ফুয়াদ আবদুল–আজিজ

ফুয়াদ প্রথম বাংলাদেশিদের নজরে আসেন ফুটবলার কিউবা মিচেলকে নিয়ে বানানো একটা ভিডিও থেকে। এ ছাড়া হামজা চৌধুরীর উত্থানের সময় থেকে ফুয়াদ নজর রাখতেন তাঁর খেলায়। এরপর বাংলাদেশের খেলা দেখতে পৃথিবীর বিভিন্ন প্রান্তে উড়ে গেছেন তিনি।

বুম হাতে যেমন চ্যাম্পিয়নস লিগ, প্রিমিয়ার লিগ, লা লিগার খেলা দেখেছেন, তেমনি বাংলাদেশের খেলা দেখতে উড়ে গিয়েছিলেন মালেশিয়ায়। আরব কাপ থেকে শুরু করে বিশ্বকাপ—মাইক হাতে পুরো ফুটবল–দুনিয়া দেখা হয়েছে তাঁর। বিশেষ করে প্রিমিয়ার লিগের দলগুলোর সঙ্গে নিয়মিত কনটেন্ট বানাতে দেখা যায় তাঁকে।

ফুয়াদ যেখানেই যান, বাংলাদেশকে সঙ্গে নিয়েই যান

ফুয়াদকে এবারের ব্যালন ডি’অরের লালগালিচায় যাওয়ার সুযোগ করে দিয়েছে ব্রিটিশ চ্যানেল ডাজোন। লালগালিচায় অনুষ্ঠান–পূর্ববর্তী আয়োজনের উপস্থাপক ছিলেন তিনি। ফাব্রিজিও রোমানোর মতো ট্রান্সফার স্পেশালিস্টের সঙ্গে একসঙ্গে দাঁড়িয়ে সাক্ষাৎকার নিয়েছেন ফুটবলারদের। লালগালিচায় হ্যারি কেইনকে প্রশ্ন করার সুযোগও হয়েছে তাঁর।

ফুয়াদ যে শুধু ফুটবলারদের সাক্ষাৎকার নিয়েছেন, তা কিন্তু নয়। বরং আয়োজনে আসা ফুটবলারদের জন্য উপহারও রেখেছিলেন। কুকুরেয়া, রদ্রি, এমবাপ্পে থেকে শুরু করে রোনালদো নাজারিওর হাতে তুলে দিয়েছেন লন্ডনের স্যুভেনির লাল বাসের চাবির রিং।

ফুয়াদের পোশাকেও ছিল বাংলাদেশের ছোঁয়া। যে স্যুটে হাজির হয়েছিলেন ব্যালন ডি’অরের মঞ্চে, সেখানে ছিল বাংলাদেশের পতাকার কোট পিন। ফুয়াদ যেখানেই যান, বাংলাদেশকে সঙ্গে নিয়েই যান।

কালো স্যুটে গোলাপি পালকের ব্রোচ, নজর কাড়লেন লামিনে ইয়ামাল

Read full story at source