বরিশালে এতিম শিশুদের মুখে হাসি ফোটাল বন্ধুসভা
· Prothom Alo

প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে একটি এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে আনন্দ আয়োজন করেছে বরিশাল বন্ধুসভা। ২৫ অক্টোবর বরিশালের প্রত্যন্ত অঞ্চল রসুলপুর এলাকায় অবস্থিত ওই মাদ্রাসায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।
মাদ্রাসাটিতে ৫০ জনের অধিক শিক্ষার্থী রয়েছে। তাদের মধ্যে শিক্ষাসামগ্রী, খেলাধুলা করার জন্য ক্রীড়া উপকরণ এবং নাশতা বিতরণ করা হয়। এ সময় মাদ্রাসার প্রধান শিক্ষক বলেন, ‘এখানে এতিম ও অসচ্ছল মানুষের সন্তানেরাই বেশি পড়াশোনা করে। আপনাদের মতো অনেক মানুষের দানেই মাদ্রাসাটি চলছে। এসব এতিম বাচ্চার জন্য আপনারা যা করেছেন, এর জন্য কৃতজ্ঞতা।’
Visit mchezo.life for more information.
বরিশাল বন্ধুসভার একটি ভালো কাজ।ছোট বাচ্চারা খেলার উপকরণ, শিক্ষা উপকরণ ও নাশতা পেয়ে আনন্দিত ও উচ্ছ্বসিত ছিল। এ সময় উপস্থিত অন্যান্য শিক্ষক ও স্থানীয় মানুষেরা বরিশাল বন্ধুসভাকে সাধুবাদ জানান।
বন্ধুসভার এই ভালো কাজের সার্বিক সহযোগিতা ও বাস্তবায়নে ছিলেন বরিশাল বন্ধুসভার উপদেষ্টা এম জসিম উদদীন, সভাপতি নাঈমা রহমান, সহসভাপতি নাঈম ইসলাম, সাধারণ সম্পাদক ওমানা এ্যানজেলিন, সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান, বন্ধু ফাইজুল ইসলাম, নাইমুল ইসলামসহ অনেকে।
বন্ধু, বরিশাল বন্ধুসভা