মিডল্যান্ড ব্যাংক চালু করল ভিসা সিগনেচার ক্রেডিট কার্ড

· Prothom Alo

মিডল্যান্ড ব্যাংকের এমডি ও সিইও ইমতিয়াজ ইউ আহমেদ সম্প্রতি ঢাকার একটি হোটেলে ‘ভিসা সিগনেচার ক্রেডিট কার্ড’ নামে ব্যাংকের নতুন পণ্যের উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের ডিএমডি মো. জাহিদ হোসেন ও মো. নাজমুল হুদা সরকার, কার্ড বিভাগের প্রধান মো. আবেদ-উর-রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

গ্রাহকদের জন্য প্রিমিয়াম লাইফস্টাইল, ভ্রমণ, ডাইনিং ও পেমেন্ট সুবিধার সমন্বয়ে নতুন ‘ভিসা সিগনেচার ক্রেডিট কার্ড’ চালু করেছে মিডল্যান্ড ব্যাংক। সম্প্রতি ঢাকার একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে কার্ডটি উদ্বোধন করা হয়।

মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমতিয়াজ ইউ আহমেদ নতুন এই ক্রেডিট কার্ডের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. জাহিদ হোসেন ও মো. নাজমুল হুদা সরকার এবং কার্ড বিভাগের প্রধান মো. আবেদ-উর-রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে মিডল্যান্ড ব্যাংক।

Visit newssport.cv for more information.

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহকদের প্রিমিয়াম ও আকর্ষণীয় পেমেন্ট অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে ভিসা সিগনেচার ক্রেডিট কার্ডটি আনা হয়েছে। এই কার্ডে গ্রাহকেরা সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত ক্রেডিট লিমিট এবং সর্বোচ্চ ৪৫ দিন পর্যন্ত সুদমুক্ত সুবিধা পাবেন। এ কার্ডের প্রতিটি কেনাকাটায় ৮ গুণ রিওয়ার্ড পয়েন্ট ও ডুয়াল কারেন্সি সুবিধা রয়েছে। সেই সঙ্গে আছে দেশি-বিদেশি এয়ারপোর্ট লাউঞ্জ ব্যবহারের সুযোগ, সুবিধাজনক এয়ারপোর্ট পিকআপ ও ড্রপ সেবা এবং স্বাস্থ্য পরীক্ষার সুবিধা। এ ছাড়া নির্বাচিত হোটেলে বাই ওয়ান গেট ওয়ান অফার, বুফে ডাইনিং ও থাকার সুবিধা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ কার্ডধারীরা ৯৫ শতাংশ পর্যন্ত ফান্ড ট্রান্সফারের পাশাপাশি বিমা, অনলাইন শপিং, টিউশন ফি ও ইউটিলিটি বিল পরিশোধ করতে পারবেন। এ ছাড়া মোবাইল টপ-আপ, এনএফসি কন্ট্যাক্টলেস পেমেন্ট এবং বিকাশ, নগদ, রকেট ও উপায়ের মতো সার্ভিস থেকে বিনা মূল্যে অ্যাড মানি করার সুবিধাও আছে এ কার্ডে।

Read full story at source