ঢাকা থেকে বাতিল-স্থগিত ১৩৫ ফ্লাইট, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী

· Prothom Alo

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধের কারণে বাংলাদেশের সঙ্গে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী ১৩৫টি ফ্লাইট স্থগিত বা বাতিল করতে হয়েছে। ফলে এসব ফ্লাইটের ২০ হাজার ৬৭২ যাত্রী ভোগান্তিতে পড়েছেন। বাতিল বা স্থগিত হওয়া এসব ফ্লাইটের মধ্যে ৬২টি সরাসরি এবং ৭৩টি ট্রানজিট ফ্লাইট।

আজ বৃহস্পতিবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বেবিচকের তথ্য অনুযায়ী, সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৩টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১৯টি এবং রিয়াদ এয়ারের ১০টি ফ্লাইট রয়েছে।

Visit palladian.co.za for more information.

অন্যদিকে ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২৮টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, সালাম এয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৬টি ও ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট রয়েছে।

সৌদি আরবের রাজধানী রিয়াদসহ বিভিন্ন জায়গায় বিমানবন্দরে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলার কারণে দেশটির বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়। পরে বিমানবন্দরগুলো সচল হওয়ার পরিস্থিতি বিবেচনায় এখনো সেখানে ফ্লাইট পরিচালনা বন্ধ রেখেছে অনেক বিমান পরিবহন সংস্থা। এর মধ্যে আজ বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ৩৭৯ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে গেছে। অবশ্য গত রাতে দাম্মাম বিমানবন্দরে নতুন করে হামলা হয়েছে। এতে দাম্মামের ফ্লাইট চালু থাকবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ রাতে বৈঠক করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ।

Read full story at source