সিঁদুরে রঙিন বিজয়া দশমী
· Prothom Alo
শারদীয় দুর্গোৎসবের শেষ দিন বিজয়া দশমী মানেই এক দিকে বিদায়ের বিষাদ, অন্য দিকে উৎসবের আনন্দ। দেবী বিসর্জনের আগে মণ্ডপে মণ্ডপে চলে সিঁদুর খেলা। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে চারপাশ। নারীরা একে অপরকে সিঁদুরে রাঙিয়ে দেন, মেতে ওঠেন নাচ-গানে। আনন্দঘন এ মুহূর্ত ক্যামেরাবন্দী করতেও ভোলেন না অনেকে। দিনভর নানা আনুষ্ঠানিকতা শেষে চোখের জলে বিদায় জানানো হয় দেবী দুর্গাকে।
Visit biznow.biz for more information.
বিজয়া দশমীতে দেবী বিসর্জনের আগে পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বী নারীদের সিঁদুর খেলা। ঢাকেশ্বরী জাতীয় মন্দির, ঢাকাঢাকের বাদ্য আর শঙ্খধ্বনির তালে সিঁদুর খেলায় মেতে উঠেছেন নারীরা। ঢাকেশ্বরী জাতীয় মন্দির, ঢাকাবিদায়ের দিনে শুভকামনা জানিয়ে একে অপরকে সিঁদুরে রাঙিয়ে দিচ্ছেন ভক্তরা। ঢাকেশ্বরী জাতীয় মন্দির, ঢাকাসিঁদুরে রাঙা মায়ের কোলে নিশ্চিন্তে ঘুমাচ্ছে শিশু। ঢাকেশ্বরী জাতীয় মন্দির, ঢাকাসিঁদুর খেলার পাশাপাশি কাঁসা বাজিয়ে ও নেচে-গেয়ে দশমীর আনন্দ উদ্যাপন করছেন নারীরা। ঢাকেশ্বরী জাতীয় মন্দির, ঢাকাসিঁদুরের লাল রঙে বর্ণিল পূজামণ্ডপ। মালতীনগর বারোয়ারি সর্বজনীন দুর্গামণ্ডপ, বগুড়ারঙিন মুহূর্তগুলো মুঠোফোনে ধরে রাখতে সিঁদুর খেলার ফাঁকে সেলফি তোলায় ব্যস্ত তরুণীরা। চেলোপাড়া শনি ও দুর্গামন্দির, বগুড়াবিজয়া দশমীতে একে অপরের মুখে সিঁদুর মেখে শুভেচ্ছা বিনিময় করছেন ভক্তরা। করুণাময়ী কালীবাড়ি মন্দির, রংপুরবিসর্জনের আগে দেবীর সামনে নেচে-গেয়ে আনন্দ প্রকাশ করছেন নারী ভক্তরা। করুণাময়ী কালীবাড়ি মন্দির, রংপুরআনুষ্ঠানিকতা শেষে জলে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে গণেশ ও লক্ষ্মীর প্রতিমা। টেকেরঘাট, টাঙ্গুয়ার হাওরপাড়, তাহিরপুর, সুনামগঞ্জ