হাল ফ্যাশন শারদীয় ভোজ: নারকেলের চাটনি

· Prothom Alo

অল্প কিছু উপকরণে ঘরেই সহজে তৈরি করা যায় সুস্বাদু নারকেল চাটনি। ছবি ও রেসিপি দিয়েছেন সেলিনা শিল্পী।

Visit sportbet.reviews for more information.

উপকরণ

১/২টি নারকেল
১/৪ কাপ কাঁচা বাদাম
১ আঁটি ধনেপাতা
৪–৫টি কাঁচামরিচ
১ টেবিল চামচ লেবুর রস
স্বাদমতো লবণ

নারকেল চাটনির উপকরণ

ফোড়নের জন্য

১টি শুকনা মরিচ
২ টেবিল চামচ বাদাম
১০–১২টি কারিপাতা
১ চা চামচ সর্ষে
২ চা চামচ সর্ষের তেল

প্রণালি

প্রথমে নারকেলের বাদামি অংশ ছাড়িয়ে ছোট ছোট টুকরা করে নিন। কাঁচা বাদাম ভেজে খোসা ছাড়িয়ে রাখুন। এবার মিক্সারে নারকেল, ভাজা বাদাম, ধনেপাতা ও কাঁচামরিচের সঙ্গে সামান্য পানি দিয়ে ভালোভাবে পেস্ট করে নিন।

পেস্টটি একটি পাত্রে ঢেলে স্বাদমতো লবণ মিশিয়ে নিন। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে শুকনা মরিচ, বাদাম, সর্ষে ও কারিপাতা ভেজে নিন। এই ফোড়ন চাটনির ওপর ঢেলে দিন।

পরিবেশনের সময় চাটনিতে লেবুর রস মিশিয়ে নিন। নারকেল-বাদামের এই চাটনি পুরি, সাদা ভাত, চিতল পিঠা কিংবা ইডলির সঙ্গে পরিবেশন করতে পারেন।

Read full story at source