অস্ত্রোপচারের পর এখন কেমন আছেন এমি মার্তিনেজ
· Prothom Alo
মাথায় চোট পেয়ে হাসপাতালে যেতে হয়েছিল, করাতে হয়েছে অস্ত্রোপচারও। তবে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের শারীরিক অবস্থা নিয়ে আপাতত স্বস্তির খবরই পাওয়া গেছে। অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ার পর নিজেই সমর্থকদের আশ্বস্ত করেছেন চেলসির এই গোলকিপার। জানিয়েছেন, কয়েক সপ্তাহের মধ্যেই মাঠে ফিরবেন।
Visit h-doctor.club for more information.
শনিবার প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে চেলসির ২-০ গোলের জয়ের ম্যাচে চোট পান ৩৪ বছর বয়সী মার্তিনেজ। ম্যাচের ৬৭ মিনিটে এভারটনের একটি ফ্রি-কিক ঠেকাতে গোল ছেড়ে এগিয়ে গিয়েছিলেন তিনি। বল বিপদমুক্ত করতে গিয়ে সংঘর্ষ হয় এভারটন ডিফেন্ডার জ্যারাড ব্র্যান্থওয়েটের সঙ্গে। দুজনই মাঠে চিকিৎসা নেন।
ব্র্যান্থওয়েট দ্রুত সেরে উঠলেও মার্তিনেজকে দীর্ঘ সময় চিকিৎসা দিতে হয়। পরে অক্সিজেন দেওয়া অবস্থায় স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয় তাঁকে।
ম্যাচের বাকি সময়ে চেলসির গোলপোস্টের নিচে দাঁড়ান ২১ বছর বয়সী মাইক পেন্ডার্স।
শনিবার রাতে হাসপাতালের বিছানায় নিজের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে মার্তিনেজ লেখেন, ‘সব বার্তার জন্য ধন্যবাদ। অস্ত্রোপচার ভালোভাবে সম্পন্ন হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমরা জিতেছি এবং গোল হজম করিনি। কয়েক সপ্তাহের মধ্যেই ফিরব।’
হাসপাতালের বেড থেকে তোলা ছবিটি পোস্ট করেছেন এমিলিয়ানো মার্তিনেজএর আগে চেলসির কোচ জাবি আলোনসো জানিয়েছিলেন, মাঠ ছাড়ার সময় মার্তিনেজের জ্ঞান ছিল। সতর্কতামূলক পরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে চোটের মাত্রা নিয়ে তখনই নিশ্চিত করে কিছু বলতে চাননি তিনি। আলোনসো বলেছিলেন, মার্তিনেজের কনকাশন (মস্তিষ্কে আঘাতজনিত সাময়িক সমস্যা) হয়েছে, তবে চোটটি এর চেয়েও গুরুতর কি না, তা জানতে অপেক্ষা করতে হবে।
এই সংঘর্ষে মাঠ ছেড়ে যেতে হয়েছিল এমিলিয়ানো মার্তিনেজকেমার্তিনেজের চোটে উদ্বেগ থাকলেও মাঠের ফল চেলসির জন্য ছিল স্বস্তির। পেদ্রো নেতোর জোড়া গোলে ২–০ ব্যবধানে জিতে এভারটনের মাঠ থেকে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে ফিরেছে তারা। তাতে মৌসুমে এভারটনের অপরাজিত শুরুও থেমেছে। পাশাপাশি চলতি মৌসুমে প্রথমবারের মতো কোনো ম্যাচে গোল হজম না করার কৃতিত্ব দেখিয়েছে চেলসি।
৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে চেলসি এখন প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকার পাঁচে। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি, এক ম্যাচ কম খেলা আর্সেনাল ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয়।
সিটির সাতে সাত, মারেসকার অনন্য কীর্তি