পশ্চিম তীরে ইউরোপীয় কূটনীতিকদের ওপর ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীদের হামলা

· Prothom Alo

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরের গ্রাম তায়বেহের পাশে হামলার শিকার হয়েছে ইউরোপীয় কূটনীতিকদের একটি দল। তাদের মধ্যে ফ্রান্সের এক মেয়র আছেন। ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীরা এ হামলার পেছনে জড়িত বলে জানা গেছে।

ঘটনাটি গতকাল শনিবার ঘটেছে। প্রতিনিধিদলটি পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জলপাই সংগ্রহ কার্যক্রম পরিদর্শনে গিয়েছিল। এক দিন আগেই রামাল্লার উত্তরে বসতি স্থাপনকারীদের হাতে এক মার্কিন সাংবাদিক আক্রান্ত হন।

Visit turconews.click for more information.

পশ্চিম তীরে ইসরায়েলের নতুন বসতির কারণে ‘কবর’ হতে পারে ফিলিস্তিন রাষ্ট্রের আকাঙ্ক্ষার

হামলার শিকার প্রতিনিধিদলে বেলজিয়ামের কনসাল জেনারেল, ফ্রান্স ও পোল্যান্ডের কূটনীতিক এবং ক্যাথলিকদের প্রতিনিধি ছিলেন বলে জানিয়েছেন বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভট।

ম্যাক্সিম প্রেভট বলেন, প্রতিনিধিদলে থাকা একজন ফরাসি মেয়র হামলার শিকার হয়েছেন। বেলজিয়ামের একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

হামলার পেছনে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপন নীতির যোগসূত্র টেনে বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে (এসব বসতির ওপর) আরও নিষেধাজ্ঞা আরোপে চাপ দেবেন।

এ হামলার পেছনে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপন নীতির যোগসূত্র টেনে বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পক্ষ থেকে (এসব বসতির ওপর) আরও নিষেধাজ্ঞা আরোপে চাপ দেবেন।

হামলার শিকার ফরাসি মেয়র বের্নার বোদু বার্তা সংস্থা এএফপিকে বলেন, এ ঘটনায় বোঝা যায়, বসতি স্থাপনকারীদের সহিংসতার প্রতি ইসরায়েল সরকারের একধরনের প্রশ্রয় রয়েছে।

পশ্চিম তীরের শেষ খ্রিষ্টান শহরটিও এখন ইসরায়েলিদের নিশানায়

ঘটনাস্থলে ছিলেন অধিকারকর্মী অমিত ওরফালি। তাঁর প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, ধুলামাখা পথে একটি গাড়ির গায়ে হেলান দিয়ে বসে আছেন মেয়র বের্নার বোদু।

আরও কয়েকটি ভিডিও ফুটেজে দেখা যায়, মুখোশ পরা কয়েকজন তরুণ গাড়ির চালকের পাশের জানালায় বারবার ধাক্কা দিচ্ছেন। পরিচয় জানতে চাইছেন। এ সময় লাঠি হাতে মুখোশ পরা আরও কয়েকজনকে দূর থেকে এগিয়ে আসতে দেখা যায়।

জ্যঁ-নোয়েল ব্যারো, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীআন্তর্জাতিক আইন অনুযায়ী দ্রুত এ অপরাধমূলক সহিংসতা বন্ধ করতে হবে। বেসামরিক মানুষদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

ওরফালি বলেন, মুখোশধারী ব্যক্তিরা তাঁদের হত্যার হুমকি দিয়েছিলেন।

মেয়র বের্নারের ওপর হামলা করা ‘উগ্রপন্থী বসতি স্থাপনকারীদের’ দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী দ্রুত এ অপরাধমূলক সহিংসতা বন্ধ করতে হবে। বেসামরিক মানুষদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

রামাল্লা থেকে আল–জাজিরার নউর ওদেহ বলেন, বসতি স্থাপনকারীরা কূটনীতিকদের গাড়ি ঘিরে ফেলেছিলেন। এরপর সেগুলো লক্ষ্য করে পাথর ছোড়েন। গাড়ির জানালা ভেঙে দেন।

এ ঘটনায় ইসরায়েলি পুলিশ তদন্ত শুরু করেছে। তবে ঘটনাটি নিয়ে প্রশ্ন তুলেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়। এক্সে দেওয়া পোস্টে তাঁর কার্যালয় বলেছে, হামলার অভিযোগের বিষয়ে জোরালো প্রমাণ প্রয়োজন; যদিও এ ঘটনায় ছড়িয়ে পড়া ভিডিওগুলো স্বীকার করে নেওয়া হয়েছে।

গাজায় যা করা হয়েছে, পশ্চিম তীরেও তা করা উচিত: ইসরায়েলের অর্থমন্ত্রী

Read full story at source