ইউনাইটেডে লিসান্দ্রো–বোমা, রুনির শঙ্কা, ঐক্য চূর্ণবিচূর্ণ হবে
· Prothom Alo

মাদ্রিদে গতকাল রাতে আতলেতিকো মাদ্রিদের কাছে ২–০ গোলে হারের পর লিসান্দ্রো মার্তিনেজ নিজেকে আর ধরে রাখতে পারেননি। ক্ষোভ উগরে দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ওপর মহলের প্রতি।
ইউনাইটেডের ফুটবল পরিচালক জেসন উইলকসের সমালোচনা করে আর্জেন্টাইন এই ডিফেন্ডার বলেছেন, গ্রীষ্মকালীন দলবদলে স্কোয়াডকে যথেষ্ট শক্তিশালী করতে ব্যর্থ হয়েছে ক্লাব। অন্য ভাষায়, বর্তমান দলের খেলোয়াড়দের পারফরম্যান্সে সন্তুষ্ট হতে পারছেন না মার্তিনেজ। তাঁর এমন ইঙ্গিতের পরিণামটা আন্দাজ করে নিয়েছেন ইউনাইটেডেরই কিংবদন্তি ওয়েইন রুনি।
Visit salonsustainability.club for more information.
মার্তিনেজের মন্তব্যে ইউনাইটেড ‘ড্রেসিংরুমের ঐক্য চূর্ণবিচূর্ণ হবে’ বলে শঙ্কা প্রকাশ করেছেন ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা রুনি।
ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটির নীতিনির্ধারকদের প্রতি মার্তিনেজ এমন এক সময় ক্ষোভ উগরে দিলেন যখন মাঠে দল ধুঁকছে। সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ পাঁচ ম্যাচে জয়শূন্য ইউনাইটেড। সর্বশেষ জয় গত ১০ সেপ্টেম্বর চ্যাম্পিয়নস লিগে আজারবাইজানের পুঁচকে দল সাবাহর বিপক্ষে। চলতি মৌসুমে তাদের খেলা ৯ ম্যাচের মধ্যে অন্য জয়টি প্রিমিয়ার লিগে নতুন উঠে আসা ক্লাব ইপসউইচ টাউনের বিপক্ষে। তা–ও পিছিয়ে পড়া থেকে ঘুরে দাঁড়িয়ে।
প্রিমিয়ার লিগে গত মৌসুমে তৃতীয় হয়ে গত তিন বছরের মধ্যে এবারই প্রথম চ্যাম্পিয়নস লিগে উঠে এসেছে ইউনাইটেড। অন্তর্বর্তীকালীন কোচ মাইকেল ক্যারিকের অধীনে গত মৌসুমে লিগে শেষ ১৭ ম্যাচের মধ্যে ১২টি জিতে ইউরোপের শীর্ষ টুর্নামেন্টে খেলার টিকিটটি আদায় করে নেয় তারা। কিন্তু এ মৌসুমে শুরু থেকেই ধুঁকছে ইউনাইটেড।
ইউনাইটেড ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজমাদ্রিদে গতকাল রাতের লড়াইয়ে ঠিক সেটারই প্রতিফলন দেখা গেল। ইউরোপিয়ান টুর্নামেন্টে আতলেতিকোর সঙ্গে পাঁচবারের দেখায় তৃতীয় হারের মুখ দেখেছে ইউনাইটেড। একবারও জিততে পারেনি। অন্তর্বর্তীকালীন কোচ থেকে পূর্ণ মেয়াদে দায়িত্ব পাওয়া ক্যারিকের ওপর চাপটা তাই একটু বেশিই।
ইউনাইটেড, ইন্টার ও নাপোলির হার, ভাইকিংয়ে আটকে গেল বায়ার্নকিন্তু মার্তিনেজ ক্যারিকের কোনো দোষ দেখেন না। তাঁর মতে, গত গ্রীষ্মকালীন দলবদলে পর্যাপ্ত অর্থ বিনিয়োগ না করার জন্য কোচ নয় বরং ক্লাবের ঊর্ধ্বতন কর্তাদের জবাবদিহির আওতায় আনা উচিত। নতুন খেলোয়াড় কেনায় মাত্র ১৫ কোটি পাউন্ড খরচ করেছে ইউনাইটেড। যেটা ইংল্যান্ডে তাদের বড় ছয় প্রতিদ্বন্দ্বী ক্লাবের তুলনায় বেশ কম।
মাদ্রিদে হারের পর আমাজন প্রাইমকে মার্তিনেজ তাই বলেন, ‘খুব খুব বাজে। নিজেকে সংযত রাখতে হয়। তবে এ পরিস্থিতিই বর্তমান সময়ে ক্লাবের প্রকৃত অবস্থার প্রতিফলন। গত মৌসুমে আমরা দারুণ করেছিলাম। এখন ওপর মহল থেকে আমাদের আশা আরও বেশি, প্রতিদ্বন্দ্বিতা করতে আরও বেশি খেলোয়াড় চাই। কারণ, অন্য দলগুলো অনেক খেলোয়াড় দলে ভেড়াচ্ছে।’
আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে সন্তোষজনক পারফরম্যান্স করতে পারেনি ইউনাইটেড। মার্তিনেজ তাতে হতাশমার্তিনেজ যোগ করেন, ‘আমি আরও (বিনিয়োগ) আশা করি। শতভাগ। আমাদের টেকনিক্যাল ডিরেক্টরের (জেসন উইলকস) কাছে আরও বেশি কিছু চাই। সত্যি বলতে, খেলোয়াড় হিসেবে আমাদের অনেক কিছু করার আছে, তবে এমন একটা শক্তিশালী স্কোয়াড গঠন করাও জরুরি, যা এ ধরনের রাতের জন্য প্রস্তুত থাকে।’
ক্যারিকের ওপর চাপের প্রসঙ্গে মার্তিনেজ সরাসরি আঙুল তোলেন ইউনাইটেডের ওপর মহলের প্রতি। শুনুন তাঁর মুখেই, ‘বারবার ম্যানেজার বদলাতে পারেন না। তাহলে অন্য দিকগুলোর কী হবে? (ওপরে তাকিয়ে) আমি আর বেশি কিছু বলতে পারছি না। কোচের ওপর দোষ চাপানো বা খেলোয়াড়দের দোষ দেওয়া সহজ, তবে আমাদের অন্য দিকগুলোও দেখতে হবে (ওপরে আঙুল দিয়ে দেখিয়ে)...এখানে এসে এমন ফল বিরক্তিকর ও হতাশাজনক। দল দারুণ ফল পাওয়ার চেষ্টা করেছে, সেটা আমি দেখিনি।’
মার্তিনেজের মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল ইউনাইটেড কোচ ক্যারিকের কাছে। তাঁর উত্তর, ‘আমি যেহেতু এটি দেখিনি, তাই এই মুহূর্তে এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না। আমরা সবাই ক্লাবের জন্য ভাবি এবং একেকজন একেকভাবে প্রকাশ করি।’
‘ড্রেসিংরুমের ঐক্য চূর্ণবিচূর্ণ হবে’
ম্যাচ দেখতে মাদ্রিদে গিয়েছিলেন ইউনাইটেডের দুই সাবেক ওয়েইন রুনি ও অ্যাশলে ইয়াং। আমাজন প্রাইমে মার্তিনেজের মন্তব্য নিয়ে তাঁরা দুজনেই বলেছেন, এই ডিফেন্ডার বাড়াবাড়ি করে ফেলেছেন এবং ড্রেসিংরুমের ভেতরের ক্ষতি মারাত্মক হতে পারে।
ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি ওয়েইন রুনিরুনির ভাষায়, ‘এ ধরনের মন্তব্য ড্রেসিংরুমের ঐক্য চূর্ণবিচূর্ণ হবে।’ এ বিষয়ে রুনি তাঁর নিজের উদাহরণ টানেন। ২০১০ সালে ক্লাবের প্রকাশ্যে সমালোচনা করেন রুনি। জবাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ক্লাবটির তৎকালীন কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। রুনির ভাষায়, সেটা তাঁর একটি ভুল ছিল এবং সে জন্য তিনি ক্ষমাও চেয়েছিলেন।
মার্তিনেজের মন্তব্যের বিষয় নিয়ে রুনি বলেন, ‘এটা তাঁর সতীর্থদের প্রতি অসম্মানজনক। সে বলতে চাইছে যে তাঁর সতীর্থরা যথেষ্ট ভালো নয়। এ কথা বলার অধিকার একমাত্র ব্রুনোর (অধিনায়ক)। বন্ধ দরজার আড়ালে এমনটা হতেই পারে। (মার্তিনেজ) খেলোয়াড়দের হয়ে কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু পদ্ধতিটা ভুল।’
মেত্রোপলিতানো স্টেডিয়ামে ম্যাচে ধারাভাষ্য দেওয়ার সময় ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার অ্যালান শিয়েরার বলেন, তাঁর মনে হয়েছে ক্যারিকের সঙ্গে একপ্রকার অবিচার করা হয়েছে।