হলি ক্রস স্কুলে ২০২৭ সালে দিবা শাখায় নবম শ্রেণিতে ভর্তি, ছাত্রীর বয়স ১৩ থেকে ১৪ বছর
· Prothom Alo

হলি ক্রস বালিকা উচ্চবিদ্যালয়ে ২০২৬ সালে দিবা শাখায় নবম শ্রেণিতে ছাত্রীদের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। ভর্তির আবেদন ফরম ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ অক্টোবর ও আগামী ০১ নভেম্বর ২০২৬, সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে বিদ্যালয় থেকে সংগ্রহ করা যাবে।
নেদারল্যান্ডস উচ্চশিক্ষায় দিচ্ছে স্কলারশিপ, আবেদন যেভাবেজরুরি তথ্য জেনে রাখুন—
Visit h-doctor.club for more information.
১. পিতা অথবা মাতা যেকোনো একজনকে ভর্তির আবেদন ফরম সংগ্রহ করতে হবে।
২. আবেদন ফরমের মূল্য ৩০০ টাকা, যা ফেরত দেওয়া হবে না।
৩. সঠিক পরিমাণ টাকা সঙ্গে আনতে হবে, কোনো ভাংতি দেওয়া যাবে না।
৪. এ বিদ্যালয় থেকে দেওয়া আবেদন ফরমটি ছাত্রীর নিজ হাতে পূরণ করতে হবে।
প্রার্থীর যোগ্যতা—
# প্রার্থীর যোগ্যতা ২০২৭ সালে দিবা শাখায় নবম শ্রেণিতে ভর্তিপ্রক্রিয়ায় অংশগ্রহণকারী ছাত্রীর বয়স ১ জানুয়ারি ২০২৭ সালে ১৩ থেকে ১৪ বছরের মধ্যে হতে হবে।
# শিক্ষা বোর্ডের দেওয়া ২০২৬ সালের অষ্টম শ্রেণির পাঠ্যপুস্তকের বিষয়বস্তু সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে।
শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজে নার্সারিতে ছাত্রী ভর্তি, আবেদন শেষ ১৫ নভেম্বরপূরণ করা ফরম জমা ও প্রার্থী বাছাই কার্যক্রম—
# তারিখ: ১৩ নভেম্বর ২০২৬ শুক্রবার।
# সময়: দুপুর ১২টা ৩০ মিনিট থেকে বেলা ৩টা পর্যন্ত। (উপস্থিত হতে হবে: দুপুর ১২টা ৩০ মিনিটে)।
# বিষয়: বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়।
পুরণ করা ফরমের সঙ্গে নিচের কাগজপত্র জমা দিতে হবে—
১. জন্মনিবন্ধন সনদের ‘ডিজিটাল রঙিন কপি’ জমা দিতে হবে।
২. খ্রিষ্টান প্রার্থীদের জন্মনিবন্ধন সনদের ‘ডিজিটাল রঙিন কপি’ এবং বাপ্তিস্ম সার্টিফিকেটের ‘অরিজিনাল কপি’ জমা দিতে হবে।
৩. প্রার্থীর ২০২৬ সালে পড়াশোনা করা বিদ্যালয়ের স্কুল ড্রেসে পাসপোর্ট সাইজের এক কপি ‘রঙিন ছবি’ ফরমের সঙ্গে লাগিয়ে দিতে হবে।
৪. পিতা ও মাতার ‘এনআইডি’ একই পৃষ্ঠায় ফটোকপি করে জমা দিতে হবে।
৫. প্রার্থীর ২০২৬ সালে পড়াশোনা করা বিদ্যালয় হতে ‘প্রত্যয়নপত্র’ জমা দিতে হবে।
আগের নিয়মেই ফিরছে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা, ২০২৭–এর সিলেবাস প্রকাশদরকারি তথ্য—
১. ফলাফল ঘোষণার তারিখ ও ফলাফল বিদ্যালয়ের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।
২. নবম শ্রেণিতে ভর্তিপ্রক্রিয়ার সব তথ্য ও সিদ্ধান্তের ক্ষেত্রে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
৩. ভর্তিপ্রক্রিয়ায় অংশগ্রহণকারী সব ছাত্রীর পিতা-মাতা ও অভিভাবকেরা এই বিদ্যালয়ের প্রচলিত সব নিয়মকানুন মেনে নিতে সম্মত রয়েছেন বলে বিবেচিত হবেন।
৪. ওপরে দেওয়া সব নিয়মকানুনের সঙ্গে ভর্তির আবেদন ফরম পূরণ করা সব শিক্ষার্থীর পিতা-মাতা বা অভিভাবকদের সম্মতি রয়েছে বলে বিবেচিত হবে।
#বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট:
হলি ক্রস স্কুলে ২০২৭ সালে প্রথম, ষষ্ঠ ও নবম শ্রেণিতে ভর্তি, ফরমের মূল্যসহ যা যা জানা প্রয়োজন