সাদাকাতের ছক্কার ঝড়ে উড়ে গেল শ্রীলঙ্কা
· Prothom Alo

শ্রীলঙ্কার বোলারদের জন্য দিনটা ছিল দুঃস্বপ্নের। পাকিস্তানের দুই ব্যাটসম্যান মাজ সাদাকাত ও সাহিবজাদা ফারহান মিলে এমন ঝড় তুললেন, যার সামনে অসহায় হয়ে পড়লেন লঙ্কান বোলাররা। বিশেষ করে সাদাকাত। মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি পাননি। কিন্তু তাঁর ব্যাটিংয়ের তাণ্ডবেই ম্যাচের ভাগ্য অনেকটা লেখা হয়ে যায়।
Visit freshyourfeel.com for more information.
দ্বিতীয় টি-টুয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৮২ রানে হারিয়েছে পাকিস্তান। আগে ব্যাট করে ২০ ওভারে ৩ উইকেটে ২১৫ রান তোলে তারা। জবাবে শ্রীলঙ্কা ৭ উইকেটে ১৩৩ রানের বেশি করতে পারেনি।
পাকিস্তানের ইনিংসের নায়ক সাদাকাত। ৫১ বলে ৯৬ রানের বিধ্বংসী ইনিংসে মেরেছেন ৭টি ছক্কা ও ৬টি চার। স্ট্রাইক রেট ১৮৮.২৩। অন্য প্রান্তে ফারহানও কম যাননি। ৪৪ বলে ৭৩ রান করেছেন তিনি। দুজনের ব্যাটিংয়ে শ্রীলঙ্কার বোলারদের যেন দম ফেলারও ফুরসত ছিল না।
আজও ফিফটি পেয়েছেন সাহিবজাদা ফারহান২১৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা কখনোই পাকিস্তানের ওপর তেমন চাপ তৈরি করতে পারেনি। কামিন্দু মেন্ডিস ও মহীশ তিকশানা কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছেন। কিন্তু প্রয়োজনীয় রানরেটের সঙ্গে পাল্লা দিতে পারেনি স্বাগতিকেরা।
হাসানের হ্যাটট্রিক, বাংলাদেশের তৃতীয়, টেস্টে ৫০তমশেষ পর্যন্ত পাকিস্তানের ২১৫ রানের পাহাড়ের সামনে শ্রীলঙ্কার ইনিংস থেমেছে ১৩৩ রানে। আটে নেমে ২৬ বলে সর্বোচ্চ ৩২ রান করেছেন মহীশ তিকশানা। পাকিস্তানি পেসার মোহাম্মদ ইমরান ৪ ওভারে ১১ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।
একই ভেন্যুতে সিরিজের শেষ ম্যাচ মঙ্গলবার।
এবার রুটকে ছাড়িয়ে স্মিথ, টেস্টে ক্যাচের রেকর্ড নিয়ে ‘ইঁদুর–বিড়াল’ খেলা