শারদীয় কেনাকাটা: মাইডাস সেন্টারে দুই দিনের মেলা

· Prothom Alo

শরৎজুড়ে এখন উৎসবের আমেজ। এই আবহে দেশীয় পণ্যের পসরা নিয়ে রাজধানীর ধানমন্ডিতে বসছে দুই দিনের ‘শরৎ ও শারদীয় মেলা’। ৯ ও ১০ অক্টোবAর ধানমন্ডি ২৭-এর মাইডাস সেন্টারের ১২ তলায় এ মেলার আয়োজন করছে বারুণী ও ত্রিনয়নী। এতে অংশ নিচ্ছেন প্রায় ৮০ জন উদ্যোক্তা।

Visit freshyourfeel.org for more information.

মেলায় থাকছে শাড়ি, থ্রি-পিস, টু-পিস, ওয়ান-পিস, কুর্তি, পায়জামা, পাঞ্জাবি, ফতুয়া ও টি-শার্টসহ নানা ধরনের পোশাক। পাশাপাশি পাওয়া যাবে হাতে তৈরি গয়না, ঘর সাজানোর সামগ্রী, জুতা ও বিভিন্ন ধরনের খাবার। সব মিলিয়ে পূজার কেনাকাটা কিংবা প্রিয়জনের জন্য উপহার খুঁজতে এক জায়গায় মিলবে নানা আয়োজন।

অনলাইনভিত্তিক অনেক দেশীয় উদ্যোক্তার জন্য ক্রেতাদের সঙ্গে সরাসরি পরিচিত হওয়া এবং নিজেদের পণ্য তুলে ধরার সুযোগ তৈরি করে এ ধরনের মেলা। উৎসবের মৌসুমে তাঁদের কাজের পরিচিতি বাড়াতেও ভূমিকা রাখে এমন আয়োজন।

বারুণী ও ত্রিনয়নী প্রতিবছর বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে দেশীয় উদ্যোক্তাদের নিয়ে মেলার আয়োজন করে। সেই ধারাবাহিকতায় এবার শরৎ ও দুর্গাপূজাকে সামনে রেখে এ উদ্যোগ।

মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। দেশীয় পণ্যের বৈচিত্র্য দেখা ও কেনাকাটার পাশাপাশি উদ্যোক্তাদের কাজ কাছ থেকে জানার সুযোগও থাকছে এই আয়োজনে। আগামী দুইদিন সময় থাকলে ঢুঁ মেরে আসতে পারেন।

ফাইল ছবি: হাল ফ্যাশন

Read full story at source