শেয়ারবাজারে ‘অবাঞ্ছিত’ সালমান বেক্সিমকোর পর্ষদ থেকেও বাদ
· Prothom Alo

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পর এবার শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের আরও দুই প্রতিষ্ঠান থেকে বাদ পড়লেন সালমান এফ রহমান। বিএসইসি জানিয়েছে, বিনিয়োগকারীদের স্বার্থসহ সার্বিক বিবেচনায় শাইনপুকুর সিরামিকস ও বেক্সিমকোর পর্ষদ পুনর্গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। তাতে দুই কোম্পানির পুনর্গঠিত পর্ষদ থেকে সালমান এফ রহমান বাদ পড়েন। বেক্সিমকো গ্রুপের তালিকাভুক্ত কোম্পানিগুলোর পর্ষদ থেকে বাদ পড়ার আগে গত বছরের জুলাইয়ে কারাবন্দি সালমান এফ রহমানকে শেয়ারবাজারে ‘আজীবন অবাঞ্চিত’ ঘোষণা করে বিএসইসি।
Visit chickenroad-game.rodeo for more information.