বাফুফেকে কুমিল্লার ‘না’, স্থানীয় খেলাকে গুরুত্ব

· Prothom Alo

কয়েক মৌসুম ধরে দেশের দুই জনপ্রিয় ক্লাব মোহামেডান ও আবাহনী কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামকে হোম ভেন্যু হিসেবে ব্যবহার করে আসছে। অতীতে ঢাকার কাছের এই স্টেডিয়াম হোম ভেন্যু ছিল বসুন্ধরা কিংসেরও। তবে এবার কুমিল্লার স্থানীয় খেলাধুলার সূচির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় লিগের ম্যাচ কুমিল্লায় আয়োজন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

এ নিয়ে আজ বাফুফে ভবনে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা ও ক্লাব প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় সভা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

Visit newsbetting.cv for more information.

সভায় উপস্থিত কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যসচিব এমদাদুল হক প্রথম আলোকে বলেন, ‘৪ থেকে ১০ অক্টোবর পর্যন্ত শিক্ষা বোর্ডকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য মাঠ বরাদ্দ দেওয়া আছে। তা ছাড়া জেলার স্টেডিয়ামে স্থানীয় খেলোয়াড়েরাই খেলার জন্য অগ্রাধিকার পাবে। বাইরের কোনো খেলা কুমিল্লায় হবে না—এটা আমাদের এমপি সাহেবও (মনিরুল হক চৌধুরী) বলেছেন।’

বাফুফে ভবন

সূচি অনুযায়ী ৯ অক্টোবর কুমিল্লায় হওয়ার কথা মোহামেডান–আরামবাগ ম্যাচ। কিন্তু কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার শক্ত অবস্থানে মনে হচ্ছে; ওই ম্যাচ তো নয়ই, কুমিল্লা থেকে সরে যেতে পারে লিগের ভেন্যুই।

পাঁচ বছর পর জাতীয় স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল, সূচি ঘোষণা

যদিও মোহামেডান এখনো ৯ অক্টোবরের ম্যাচটি কুমিল্লায় খেলার ব্যাপারে আশাবাদী। ক্লাবের পরিচালক (ক্রীড়া) মোস্তাকুর রহমান প্রথম আলোকে বলেছেন, ‘আমরা বাফুফেকে বলছি, সবার সঙ্গে আলাপ-আলোচনা করে যদি কুমিল্লায় ৯ তারিখের ম্যাচ আয়োজন করতে পারে, ভালো। যদি না হয়, সে ক্ষেত্রে জাতীয় স্টেডিয়ামে খেলা দেন। পরের ম্যাচগুলো কোথায়, কীভাবে হবে, সেটা বাফুফে বলতে পারবে।’

বাফুফের লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেনের বক্তব্য অবশ্য ভিন্ন। মুঠোফোনে তিনি বলেছেন, ‘৯ অক্টোবরের ম্যাচটা নিয়েই আলোচনা হয়েছে। ভেন্যু ওটাই (কুমিল্লা) থাকবে। কুমিল্লায় ওই দিন একটা অনুষ্ঠান আছে। আমরা তাদের বুঝিয়েছি, তারাও বিষয়টা বুঝতে পেরেছে। এখন তারা জেলা প্রশাসক ও অন্যদের সঙ্গে কথা বলে আমাদের জানাবে।’

প্রবাসীদের ভরসায় ‘ফাঁপা আশা’: আসিয়ান কাপ কি আমাদের আয়না দেখাল

Read full story at source