এক ভারতীয়র পরামর্শ মেনেই ক্যারিয়ার–সেরা ইনিংস হোপের
· Prothom Alo

একটা ইনিংস শুধু ম্যাচ জেতায় না, একজন ক্রিকেটারের পরিচয়ও নতুন করে লিখে দেয়। নিউ চণ্ডীগড়ে ভারতের বিপক্ষে শাই হোপের ১৬২ রানের ইনিংস ঠিক তেমনই। ১৪৩ বলের ইনিংসে যেভাবে ম্যাচটাকে বের করে এনেছেন, তা নিঃসন্দেহে অসাধারণ। অনেকেই তাই হোপের ইনিংসটাকে তাঁর ক্যারিয়ারের সেরা ইনিংসও বলছেন।
কাল তৃতীয় ওয়ানডেতে ভারতের সংগ্রহ এমনিতেই বড় ছিল—৩৫১। এই রানের জবাবে ওপেনিংয়ে নামা হোপ একেবারে ম্যাচ শেষ করেই মাঠ ছেড়েছেন। তা–ও চোট নিয়ে। কুঁচকিতে ব্যথার কারণে অনেক রান খুঁড়িয়েও নিয়েছেন। ইনিংসটাও গড়েছেন নানাভাবে। এই যেমন ২৭ থেকে ৪১ ওভারের মধ্যে একটি বাউন্ডারিও মারেননি হোপ।
Visit asg-reflektory.pl for more information.
লেগ সাইডে বল ঠেলে সিঙ্গেল নিয়েছেন। স্ট্রাইক রোটেট করেছেন। নিজের শরীরের সীমাবদ্ধতার সঙ্গে মানিয়ে নিয়েছেন। তাঁর স্ট্রাইক রেট নেমে গিয়েছিল এক শর নিচে। অনেকটা ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মতো!
হোপও বলেছেন, কালকের ইনিংসটায় কাজে লেগেছে ধোনির পরামর্শ। ম্যাচ শেষে হোপ বললেন, ‘একবার মহেন্দ্র সিং ধোনির সঙ্গে দারুণ একটি কথা হয়েছিল। তিনি বলেছিলেন, আপনি যতটা সময় আছে বলে ভাবেন, আসলে তার চেয়েও বেশি সময় আপনার হাতে থাকে। তাই চূড়ান্ত ফল নিয়ে বেশি ভাববেন না। প্রক্রিয়ার দিকে মন দেবেন। ম্যাচটাকে যতটা সম্ভব ছোট ছোট ভাগে ভাগ করতে হবে। আর শেষ দিকে বাউন্ডারি বের করার পথ খুঁজতে হবে।’
১৬২ রানের ইনিংস খেলেছেন হোপহোপ ঠিক সেটাই করেছেন। তা–ও এর আগে ৫০ ওভার উইকেটকিপিং করার পর। মানে কাল প্রায় ১০০ ওভারই মাঠে ছিলেন হোপ। তাঁর ১৬২ রানের ইনিংসটি রান তাড়ায় উইকেটকিপার ও অধিনায়ক হিসেবে রান তাড়ায় সর্বোচ্চ।
ভারত–ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে শরফুদ্দৌলার সিদ্ধান্ত ঘিরে বিতর্কহোপের ইনিংসটি সফল রান তাড়ায় ওয়েস্ট ইন্ডিজের কোনো পুরুষ ব্যাটসম্যানের করা সর্বোচ্চ রানের ইনিংস। এর মাধ্যমে তিনি ৩৩ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছেন।
১৯৯৩ সালে শারজায় পাকিস্তানের বিপক্ষে ১৫৩ রান করেছিলেন ব্রায়ান লারা। এত দিন সেটিই ছিল রেকর্ড। সফল রান তাড়ায় কোনো অধিনায়কের করা এটি ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসও। হোপের চেয়ে বেশি রান করেছেন শুধু এই সিরিজেরই প্রতিপক্ষ অধিনায়ক শুবমান গিল। সিরিজের দ্বিতীয় ম্যাচে গিল অপরাজিত ২২৩ রান করেছিলেন।
ভারতের বিপক্ষে ওয়ানডেতে ২৮ ইনিংসে তিনি রান করেছেন ৫৫.০৪ গড়ে, সেঞ্চুরি আছে ৫টি।
ভারতের বিপক্ষে হোপের এমন পারফরম্যান্সও অবশ্য নতুন নয়। ভারতের বিপক্ষে ওয়ানডেতে ২৮ ইনিংসে তিনি রান করেছেন ৫৫.০৪ গড়ে, সেঞ্চুরি আছে ৫টি। সবগুলো সেঞ্চুরিই এসেছে ভারতের মাটিতে।
ওয়ানডেতে গতকাল ২১তম সেঞ্চুরির দেখা পেয়েছেন হোপ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৫০ ওভারের ক্রিকেটে এর চেয়ে বেশি সেঞ্চুরি আছে শুধু ক্রিস গেইলের, ২৫টি।
হোপের ১৬২*, ভারতের বিপক্ষে দুর্দান্ত জয় ওয়েস্ট ইন্ডিজের