বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক ট্রাস্টে সিইও পদে চাকরি

· Prothom Alo

বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক ট্রাস্টে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে প্রাথমিকভাবে চার বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ১০ অক্টোবর ২০২৬।

Visit extonnews.click for more information.

চাকরির বিবরণ

পদের নাম: প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)

পদসংখ্যা: ১

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ, ৪৪,০০০ বেতন স্কেলে নিয়োগ পাবেন ১৯ জন

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

বাংলাদেশের বা বিদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক অথবা ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিকসে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ফিন্যান্স, অ্যাকাউন্টিং বা মানবসম্পদ ব্যবস্থাপনায় বিশেষায়িত এমবিএ ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২০ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। বিভাগীয় প্রধান, পরিচালক বা সমপর্যায়ের পদে কমপক্ষে ১২ বছরের নেতৃত্ব ও ব্যবস্থাপনাসংক্রান্ত অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির মেয়াদ

চার বছর। কর্মদক্ষতা এবং ট্রাস্টি বোর্ডের অনুমোদন সাপেক্ষে মেয়াদ বাড়ানো যাবে।

বয়সসীমা

আবেদন জমা দেওয়ার শেষ তারিখে বয়স সর্বোচ্চ ৫৫ বছর।

বেতন-ভাতা

আলোচনা সাপেক্ষে।

যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট ভিজিটিং স্কলার, বাংলাদেশিদের শিক্ষকতা ও গবেষণার সুযোগ, আবেদনের সময় বৃদ্ধি

আবেদনের নিয়ম

ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ

১০ অক্টোবর ২০২৬

শর্তগুলো

১. সরকারি কর্মকর্তা কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে প্রেষণ, লিয়েন বা ছুটির মাধ্যমে সংশ্লিষ্টতা বজায় রাখা প্রার্থীরা আবেদন করতে পারবেন না।

২. আগের নিয়োগ বিজ্ঞপ্তিতে যাঁরা আবেদন করেছেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

Read full story at source