গল্পের তিন বছর!
· Prothom Alo

তোমার সঙ্গে প্রথম পরিচয় হয়েছিল ২০২৪ সালের এপ্রিলে। তখন আমি ছিলাম ক্লাস সেভেনে। আর দেখতে দেখতে এখন নাইনে! তোমাকে এখনো পড়ি নিয়মিতই। তোমার সঙ্গে পথচলাটা সত্যিই আনন্দদায়ক। মাঝেমধ্যে এমনও হয়েছে, তোমার গল্প-উপন্যাস পড়ে আমি চারপাশ অনুভব করতে শিখেছি। ইন্ট্রোভার্ট থাকায় অপরিচিত মানুষজনের সঙ্গে কথা বলতে কিছুটা ভয় হতো। তোমাকে চিঠি লিখতে লিখতে সেই ভয় একদম দূর হয়ে গেছে! তুমি এবার ১৩ পেরিয়ে ১৪ বছরে পা রাখলে। তোমাকে ১৪ হাজারবার উইশ করব। শুভ জন্মদিন, কিআ ১৪। আশা করি, খুব ভালো কাটবে তোমার জন্মদিন। আরও অনেক দূর এগিয়ে যাও। শুভকামনা রইল তোমার জন্য।
Visit umafrika.club for more information.
মো. নানজিব ফাহিম,
নবম শ্রেণি, বর্ণমালা আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা
আমার সংগ্রহের কিশোর আলোর সংখ্যা ৫৩