ছুটির দিনে কাজে দ্বিগুণ টাকা, বসকে রোস্ট করার সুযোগ
· Prothom Alo

ভারতের চণ্ডীগড়ের ২৫ বছর বয়সী উদ্যোক্তা প্রাথম জিন্দাল। তিনি তাঁর প্রতিষ্ঠানের কর্মীদের জন্য কিছু ব্যতিক্রম নিয়ম তৈরি করেছেন যেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। ছুটির দিনে কেউ কাজ করলে তাঁকে দ্বিগুণ বেতন দেন তিনি। আবার কর্মীদের তাঁর সঙ্গে মজা করার, এমনকি তাঁকে ‘রোস্ট’ করার সুযোগও রয়েছে।
সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের প্রতিষ্ঠানের কর্মপরিবেশ নিয়ে একটি পোস্ট দেন জিন্দাল। সেখানে তিনি জানান, প্রচলিত কর্মক্ষেত্রের সংস্কৃতি থেকে কিছুটা ভিন্নভাবে প্রতিষ্ঠান পরিচালনা করতে চান তিনি। তাঁর মতে, অনেক কর্মক্ষেত্রেই কঠোর বস, অতিরিক্ত চাপ ও অস্বাস্থ্যকর প্রতিযোগিতার কারণে কাজের পরিবেশ বিষাক্ত হয়ে ওঠে।
Visit mchezo.co.za for more information.
জিন্দাল লিখেছেন, ‘আমি আমার দলকে আমাকে নিয়ে মজা করার সুযোগ দিই। মাস শেষে পার্টির জন্য টাকা খরচ করি। প্রতিষ্ঠানের হিসাব-নিকাশ খোলাখুলি আলোচনা করি। দৈনন্দিন কার্যক্রমের চেয়ে কনটেন্ট নিয়ে বেশি কাজ করি।’
ছুটির দিনে কাজ করার বিষয়েও জিন্দালের অবস্থান স্পষ্ট। তিনি বলেন, কোনো কর্মী যদি নিজের ছুটির দিন ত্যাগ করে কাজে আসেন, তাহলে তাঁকে দ্বিগুণ পারিশ্রমিক দেওয়া উচিত।
জিন্দাল জানান, এসব নিয়ম অন্য উদ্যোক্তাদের কাছে অস্বাভাবিক মনে হতে পারে। তবে নিজের প্রতিষ্ঠান প্রাপার পরিচালনার ক্ষেত্রে তিনি এগুলোই অনুসরণ করছেন।
View this post on Instagramসুতা নয়, মানুষের চুল দিয়ে তৈরি হয় শিল্প
প্রতিষ্ঠানের দৈনন্দিন কাজের সঙ্গে সরাসরি যুক্ত থাকার বদলে কনটেন্ট কৌশল নিয়ে কাজ করতেই বেশি আগ্রহী জিন্দাল। মাস শেষে কর্মীদের নিয়ে পার্টি করার পাশাপাশি প্রতিষ্ঠানের বিভিন্ন সংখ্যা ও ব্যবসায়িক তথ্যও তিনি দলের সঙ্গে খোলাখুলি আলোচনা করেন।
কর্মীদের স্বার্থের বিষয়েও জিন্দালের অবস্থান বেশ স্পষ্ট। কোনো ‘খারাপ’ ক্লায়েন্টের কারণে কর্মীদের সমস্যায় পড়তে দিতে চান না তিনি। জিন্দাল বলেন, ‘আমি সব সময় কর্মীকে ছেড়ে দেওয়ার চেয়ে ক্লায়েন্টকে ছেড়ে দিতে পছন্দ করি। কোনো খারাপ ক্লায়েন্টকে সহ্য করতে আমি আমার দলকে বাধ্য করি না।’
জিন্দালের মতে, এগুলো ব্যবসা পরিচালনার কোনো বাঁধাধরা নিয়ম নয়। প্রাপার গড়ে তোলার গত কয়েক বছরের অভিজ্ঞতা থেকেই তাঁর মধ্যে এসব বিশ্বাস তৈরি হয়েছে।