নতুন লুকে মারিয়া শান্ত, দেখুন ৭ ছবিতে
· Prothom Alo
মডেল ও অভিনেত্রী মারিয়া শান্ত (মারিয়া হোসাইন মেহনতী) নিয়মিতই ভক্তদের সঙ্গে নতুন ছবি ভাগ করে নেন। কখনো ঐতিহ্যবাহী পোশাকে, কখনো আধুনিক সাজে—বিভিন্ন লুকে ক্যামেরার সামনে ধরা দেন তিনি। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা ছবিতে নতুন সাজ ও ভিন্নধর্মী উপস্থিতিতে দেখা দিলেন। একনজরে দেখে নিতে পারেন ৭ ছবিতে—নাটকের নিয়মিত মুখ মারিয়া শান্ত এবার নতুন লুকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ফ্রেমবন্দী হয়েছেন।ক্যামেরার দিকে সরাসরি তাকিয়ে পোজ দিয়েছেন তিনি। ছবিটি নিয়ে ভক্তদের মন্তব্য, স্বাভাবিক অভিব্যক্তিতে ছবিটি হয়ে উঠেছে আকর্ষণীয়।বুক পকেটের গল্প’ নাটক দিয়ে আলোচনায় আসেন এই অভিনেত্রী।মিষ্টি হাসিতে ক্যামেরায় ধরা দিয়েছেন মারিয়া। তাঁর এই স্বতঃস্ফূর্ত মুহূর্তটি নজর কেড়েছে।মডেলিং দিয়ে শোবিজে যাত্রা শুরু করেছিলেন মারিয়া শান্ত। এরপর নাটকে অভিনয় করে অল্প সময়েই পরিচিতি পান। বর্তমানে নাটক নিয়েই তিনি ব্যস্ত।শুধু নাটকই নয়, মারিয়া শান্ত ‘প্রেশার কুকার’ সিনেমার মাধ্যমে এ বছর বড় পর্দায় অভিষেক হয়েছে। সিনেমাতেও নিয়মিত হতে চান তিনি।ফেলুদা হতে চাই, হিমু–বাকের ভাই করতে চাইবর্তমানে ক্যামেরার সামনে কম দেখা গেলেও মারিয়ার মন্তব্য, বাছবিচার করেই কাজ করতে চান। ভালো গল্প ও চরিত্রে কাজ করে ধীরে ধীরে নিজের অভিনয়কে আরও পরিণত করতে চান তিনি।
Visit asg-reflektory.pl for more information.