ওপেনএআইয়ের ডেভ ডেতে ওয়ানব্রেইন, শিক্ষার্থীদের জন্য এআই নিয়ে আলোচনা
· Prothom Alo

টানা দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ‘ওপেনএআই ডেভ ডে ২০২৬’-এ অংশ নিয়েছে বাংলাদেশভিত্তিক এআই প্ল্যাটফর্ম ‘ওয়ানব্রেইন এআই’। আয়োজনে ওপেনএআইয়ের সংশ্লিষ্ট দলের সঙ্গে এআইয়ের সাম্প্রতিক উন্নয়ন, নতুন প্রযুক্তি এবং বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের সুযোগ বাড়ানো নিয়ে আলোচনা করা হয়।
শিক্ষার্থীদের জন্য এআই প্রযুক্তির ব্যবহার সহজলভ্য করতে ওপেনএআইয়ের সঙ্গে সম্ভাব্য সহযোগিতা নিয়ে কাজ করছে ওয়ানব্রেইন। চুক্তি ও সংশ্লিষ্ট শর্ত চূড়ান্ত হলে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য চ্যাটজিপিটি ও অন্যান্য এআই সুবিধা আরও সহজলভ্য করার সুযোগ তৈরি হতে পারে।
Visit h-doctor.club for more information.
শিক্ষার্থীদের নিয়ে এআইভিত্তিক কার্যক্রমে এর আগেও কাজ করেছে ওয়ানব্রেইন এআই। ২০২৫ সালে দেশের শতাধিক সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ওয়ানব্রেইন ক্যাম্পাস অ্যাম্বাসেডর এআই কর্মসূচি আয়োজন করে প্রতিষ্ঠানটি। কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের এআই ব্যবহার, নতুন উদ্ভাবন এবং ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর পেশার জন্য প্রস্তুত হতে উৎসাহিত করা হয়।
ওয়ানব্রেইনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অমিত দাস বলেন, ‘টানা দ্বিতীয়বার ওপেনএআই ডেভ ডেতে অংশগ্রহণ আমাদের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। বাংলাদেশের জন্য নতুন এআই প্রযুক্তির সম্ভাবনা এবং এসব প্রযুক্তির সুবিধা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া নিয়ে ওপেনএআই টিমের সঙ্গে কাজ করে যাচ্ছি।’ বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য এআই প্রযুক্তির ব্যবহার সহজ করতে কাজ করছে ওয়ানব্রেইন এআই।