একটুকরো নতুন পৃথিবী
· Prothom Alo

প্রিয় কিআ
Visit tr-sport.bond for more information.
অক্টোবর এলেই মনে হয়, আমাদের প্রিয় এক বন্ধুর জন্মদিন এসে গেছে। তুমি শুধু একটি পত্রিকা নও, তুমি আমাদের কৈশোরের গল্প, স্বপ্ন, কৌতূহল আর আনন্দের এক সুন্দর ঠিকানা। তোমার পাতায় কখনো পেয়েছি মজার গল্প, কখনো জেনেছি নতুন কিছু, কখনো হেসেছি, আবার কখনো কোনো লেখা চুপচাপ ভাবিয়েছে অনেকক্ষণ। তোমার প্রতিটি সংখ্যা যেন বাইরের সবকিছুর চেয়েও মূল্যবান। এটি যেন বইয়ের পাতার ভেতর লুকিয়ে থাকা একটুকরো নতুন পৃথিবী। কত কিশোর-কিশোরীর কল্পনাকে তুমি ডানা দিয়েছ, কত নতুন লেখককে প্রথমবার নিজের কথা বলার সাহস দিয়েছ, তার হিসাব হয়তো কখনো করা যাবে না। তাই আজ তোমার জন্মদিনে শুধু একটা কথাই বলতে চাই—শুভ জন্মদিন, কিশোর আলো। তোমার আলো যেন আরও অনেক বছর ধরে আমাদের কৈশোরকে রঙিন করে রাখে। ভালো থেকো, প্রিয় কিআ, আমাদের কৈশোরের বন্ধু হয়ে, স্বপ্নের সঙ্গী হয়ে আরও অনেক দূর এগিয়ে চলো।
শায়িরা রেজাওয়ানা সহিহ
ষষ্ঠ শ্রেণি, রংপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, রংপুর।