আইওএস ২৭ নামানোর পর বিপাকে আইফোন ব্যবহারকারীরা
· Prothom Alo

১৪ সেপ্টেম্বর আইফোনের জন্য নতুন অপারেটিং সিস্টেম ‘আইওএস ২৭’ উন্মুক্ত করেছে অ্যাপল। অপারেটিং সিস্টেমটি নতুন আইফোন ১৮ সিরিজে বিল্টইনভাবে থাকলেও পুরোনো মডেলের আইফোনেও ব্যবহার করা যায়। কিন্তু আইওএস ২৭ অপারেটিং সিস্টেম ইনস্টলের পর আইফোনের স্পর্শনির্ভর পর্দা ঠিকমতো কাজ করছে না বলে অভিযোগ করেছেন অনেক ব্যবহারকারী। কেউ আবার আইফোনের কাজের গতি কমে যাওয়াসহ বিভিন্ন অ্যাপের অ্যানিমেশনের দৃশ্য কাঁপারও অভিযোগ করেছেন।
রেডিটে প্রকাশিত কয়েকটি পোস্টে ব্যবহারকারীরা জানিয়েছেন, আইফোনের পর্দার বিভিন্ন অংশ স্পর্শের পর কখনো কখনো সাড়া পাওয়া যাচ্ছে না। বিশেষ করে পর্দায় আঙুল দিয়ে সোয়াইপ করার সময় এ সমস্যা বেশি হচ্ছে। এমনকি ফোনের গতি কমে যাওয়ায় কাজও করা যাচ্ছে না ঠিকমতো।
Visit betsport.cv for more information.
সামাজিক যোগাযোগমাধ্যমে এসব অভিযোগ নিয়ে আলোচনা হলেও অ্যাপলের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। তবে রেডিটে এক ব্যবহারকারী জানিয়েছেন, আইফোন রিস্টার্ট করার পর তার আইফোনের স্পর্শনির্ভর পর্দা আবার স্বাভাবিকভাবে কাজ করেছে। তবে এটি স্থায়ী সমাধান কি না, তা তিনি নিশ্চিত নয়। আরেকজন ব্যবহারকারী জানিয়েছেন, ফোনের হোমস্ক্রিনে অতিরিক্ত অ্যাপের আইকন থাকলে অ্যাপ চালুর সময় অ্যানিমেশন দৃশ্য কাঁপতে পারে। তাই হোমস্ক্রিনে অ্যাপের সংখ্যা কমানোর পরামর্শও দিয়েছেন তিনি।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, অপারেটিং সিস্টেমের হালনাগাদ সংস্করণ ইনস্টলের পর আইফোনে বিভিন্ন ধরনের কাজ চলতে থাকে। এর মধ্যে ফোনে থাকা বিভিন্ন তথ্য নতুন করে সাজানো ও সূচিবদ্ধ করার প্রক্রিয়াও রয়েছে। এই প্রক্রিয়া চলার কারণে ফোন ধীর হয়ে যাওয়া বা অ্যানিমেশনের দৃশ্য কাঁপার মতো কিছু সমস্যা হতে পারে। তবে এসব প্রক্রিয়া শেষ হওয়ার পরও সমস্যা থাকলে পরবর্তী সফটওয়্যার হালনাগাদের জন্য অপেক্ষা করতে হবে।
সূত্র: টেক রাডার