বলিউড অভিনেত্রী রাকুল প্রীত ও তাঁর শ্বশুরের প্রতিষ্ঠানে তল্লাশি
· Prothom Alo

বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং, তাঁর শ্বশুর ও প্রযোজক ভাসু ভগনানি এবং প্যানোরামা স্টুডিওসের সঙ্গে যুক্ত ১২টি স্থানে তল্লাশি চালাচ্ছে ভারতের আয়কর দপ্তর।
আজ সোমবার মুম্বাইয়ে এসব স্থানে অভিযান শুরু হয়েছে। আর্থিক অনিয়মের সন্দেহে এই তল্লাশি চালানো হচ্ছে।
Visit betsport.cv for more information.
আয়কর দপ্তরের কর্মকর্তাদের সন্দেহ, চলচ্চিত্রে অর্থায়নের নামে বিদেশে টাকা পাঠানো হয়ে থাকতে পারে। সেই লেনদেন খতিয়ে দেখতেই এই অভিযান।
বিভিন্ন জায়গায় গিয়ে নথিপত্র ও আর্থিক হিসাব পরীক্ষা করছেন কর্মকর্তারা। বিদেশে টাকা পাঠানোর সঙ্গে সম্পর্কিত কাগজপত্রও দেখা হচ্ছে।
বলিউডের রেষারেষি নিয়ে রাকুলতবে রাকুল প্রীত সিং, ভাসু ভগনানি বা প্যানোরামা স্টুডিওসের বিরুদ্ধে কোনো অনিয়ম প্রমাণিত হয়েছে—এমন তথ্য এখনো পাওয়া যায়নি। আয়কর দপ্তরের তদন্ত চলছে। অভিযানে কী পাওয়া গেছে, সেটিও এখনো জানা যায়নি।
রাকুল প্রীত সিংয়ের ভাই আমান প্রীত সিংকে ঘিরে এর আগে একটি মাদক মামলায় আলোচনা হয়েছিল। ২০২৫ সালের ১৯ ডিসেম্বর মুম্বাইয়ে মাদক বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের কাছ থেকে ৪৩ গ্রাম কোকেন ও ১১ দশমিক ৫ গ্রাম এমডিএমএ উদ্ধার করা হয়।
পুলিশের সন্দেহ ছিল, ওই দুই ব্যক্তির কাছ থেকে আমান পাঁচবার মাদক কিনেছিলেন। এরপর তাঁকে খুঁজতে অভিযান চালায় মুম্বাই পুলিশ।
তবে আমানকে ঘিরে আগের মাদক মামলার সঙ্গে বর্তমান আয়কর তল্লাশির কোনো যোগসূত্র আছে—এমন তথ্য এখনো পাওয়া যায়নি। বর্তমান তদন্তের বিষয় আর্থিক লেনদেন ও বিদেশে অর্থ পাঠানোর অভিযোগ।
রাকুল প্রীত সিংয়ের স্বামী জ্যাকি ভগনানি একজন চলচ্চিত্র প্রযোজক। তাঁর বাবা ভাসু ভগনানিও বলিউডের পরিচিত প্রযোজক। তাঁদের সঙ্গে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান ও ঠিকানায় আয়কর দপ্তরের এই তল্লাশি নিয়ে তাই নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এনডিটিভি অবলম্বনে