সোনালি জুমে ব্যস্ত জুমিয়ারা
· Prothom Alo
বান্দরবানের সবুজ পাহাড়ে পেকেছে জুমের ধান। পাহাড়ের ঢালু জমিতে দল বেঁধে সেই ফসল কাটায় ব্যস্ত সময় পার করছেন জুমিয়ারা। পাহাড়ি ঢালে ধান কাটার এই উৎসবে তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন স্বজন ও প্রতিবেশীরাও। পাহাড়ের এই ঐতিহ্যবাহী চাষপদ্ধতিতে কেবল ধানই নয়, একই সঙ্গে ফলানো হয়েছে কলা, ভুট্টা, মারফা, চিনার, তিলসহ হরেক পদের ফসল। সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত চলে জুমের ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজ। পাহাড়ের জুমঘর থেকে ধান শুকিয়ে নেওয়ার পর তা তোলা হয় মূল ঘরে। এরপর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত পাহাড়ের ঘরে ঘরে চলে ঐতিহ্যবাহী জুম ধানের নবান্ন উৎসব। ছবিগুলো বান্দরবান-থানচি সড়কের টংকাবতী ইউনিয়নের নতুন রমজুপাড়া থেকে তোলা।
Visit saltysenoritaaz.org for more information.
বিশাল এলাকাজুড়ে সবুজ পাহাড়ে পেকেছে জুমের ধানধান কাটায় ব্যস্ত এক পাহাড়ি যুবকদল বেঁধে ফসল কাটছেন জুমিয়ারাজুমে উত্পাদিত চিনার ফল হাতে এক তরুণপাকা ধান কাটছেন এক ম্রো তরুণীধান সংগ্রহের পরে বড় একটি ঝুড়িতে জমা করা হচ্ছেপরিবার ও প্রতিবেশীদের নিয়ে ধান সংগ্রহ করছেন কয়েকজনধান কাটার পর মাড়াইয়ের জন্য নিয়ে যাওয়া হচ্ছেপাহাড়ে ধানের পাশাপাশি ফলেছে তিলকাজের ফাঁকে কিছুক্ষণ জিরিয়ে নিচ্ছেন তাঁরামাচাংয়ে সারিবদ্ধভাবে রাখা ধানের ঝুড়ি