গরুর মাংস দিয়ে যেভাবে স্টু বানাবেন, দেখুন রেসিপি

· Prothom Alo

হাঙ্গেরিয়ান গুলাশ স্টুর রেসিপি দিয়েছেন দিল আফরোজ

Visit asg-reflektory.pl for more information.

উপকরণ

  • গরুর চাকা মাংস ১ কেজি

  • পেঁয়াজ ৩টি বড় মিহি কুচি করা

  • রসুন ৪ কোয়া কুচি করা

  • মরিচের গুঁড়া ৩ টেবিল চামচ

  • তেল ৪ টেবিল চামচ

  • সাদা গোলমরিচ ১ চা–চামচ

  • তেজপাতা ২টি

  • টমেটো পেস্ট আধা কাপ

  • গোলমরিচ আধা চা–চামচ

  • লবণ স্বাদমতো

  • গরুর মাংসের স্টক বা পানি ৫ কাপ

  • আলু বড় ২টি কিউব করে কাটা

  • গাজর ২টি কিউব করে কাটা

  • লবণ স্বাদমতো

  • কাঁচা মরিচ ৫-৬টি

মুরগির হাড় চিবানো আসলেই কি ভালো

প্রণালি

  • মাংস কিউব কাট করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন।

  • একটি ভারী প্যানে মাঝারি আঁচে তেল গরম করে সামান্য লবণ দিয়ে কুচি করা পেঁয়াজ নরম এবং সোনালি না হওয়া পর্যন্ত ভাজুন।

  • এবার মরিচগুঁড়া মিশিয়ে মাংস দিন।

  • মসলার সঙ্গে মাংস ভালোমতো মিশে গেলে রসুনকুচি, তেজপাতা, টমেটো ও টমেটোর পেস্ট দিয়ে কিছুক্ষণ কষান।

  • এরপর চার থেকে পাঁচ কাপ স্টক বা পানি ঢেলে ঢেকে দিন।

  • কম আঁচে প্রায় এক থেকে দেড় ঘণ্টা ধীরে ধীরে কষান যাতে মাংস নরম হতে শুরু করে।

  • মাংস প্রায় সেদ্ধ হয়ে এলে আলু, গাজর দিয়ে দিন।

  • সবজি ও মাংস পুরোপুরি নরম এবং স্যুপের ঝোল ঘন হওয়া পর্যন্ত মাঝারি আঁচে রান্না করুন।

  • নামানোর আগে লবণ ও কাঁচা মরিচ দিয়ে পরিবেশন করুন।

ফুড কার্ট দিয়ে যাত্রা শুরু, এখন দেশের জনপ্রিয় বার্গারের ঠিকানা চিলক্স

Read full story at source