শাহজালাল বিমানবন্দরে ৩৬ ভরি স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৩

· Prothom Alo

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৯৭ দশমিক ৭ গ্রাম (প্রায় ৩৬ ভরি) স্বর্ণালংকার, ৮টি মুঠোফোন, ৩টি ল্যাপটপসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৩ এপিবিএন)। বুধবার দিবাগত রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাবিয়া বেগম (৪৮), আকাশ আহমেদ (৩৫) ও মো. জলিল (৪৬)।

Visit sport-newz.biz for more information.

এপিবিএন জানায়, বুধবার দিবাগত রাত তিনটার দিকে বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচতলায় ওই তিনজন সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা সেখান থেকে পালানোর চেষ্টা করেন। পরে এপিবিএনের সদস্যরা তাঁদের আটক করেন।

আটক ব্যক্তিদের শরীর তল্লাশি করে ২২ ক্যারেটের ৩৯৭ দশমিক ৭ গ্রাম স্বর্ণালংকার, ৮টি মুঠোফোন ও ৩টি ল্যাপটপ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।

এপিবিএন জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, রাজস্ব ফাঁকি দিয়ে চোরাচালানের উদ্দেশ্যে এসব স্বর্ণালংকার, মুঠোফোন ও ল্যাপটপ বিভিন্ন দেশ থেকে আসা যাত্রীদের মাধ্যমে দেশে আনা হয়েছিল। ওই তিনজন দীর্ঘদিন ধরে বিমানবন্দরে সক্রিয় একটি স্বর্ণ চোরাচালান চক্রের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ বিষয়ে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার (অপারেশনস) মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, বিমানবন্দর এলাকায় যেকোনো অপরাধ দমন ও চোরাচালান প্রতিরোধে এপিবিএন সক্রিয় ভূমিকা পালন করছে। মাদক ও স্বর্ণ চোরাচালান রোধে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনে তাঁরা বদ্ধপরিকর। চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Read full story at source