সংবর্ধনা শেষে শিশুদের মুখে হাসি ফোটালেন বন্ধুরা
· Prothom Alo

দিনটি ছিল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। আকাশে হালকা রোদ, শহরের বাতাসে যেন উৎসবের আমেজ। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছিল শিখো-প্রথম আলো জিপিএ–৫ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা। উচ্ছ্বাসে ভরা শিক্ষার্থীরা ভিড় জমিয়েছিল হলে, হাতে পেল ক্রেস্ট, সার্টিফিকেট আর স্মৃতিময় কিছু মুহূর্ত।
একই সময়ে এই আয়োজনের আনন্দ ছড়িয়ে পড়ল আরও কিছু মানুষের মধ্যে। রেজিস্ট্রেশন করা কিছু শিক্ষার্থী না আসায় তাদের খাবারগুলো বেঁচে যায়। সেই অবশিষ্ট খাবার সিলেটের পথে পথে থাকা ছোট্ট শিশুদের উপহার দিয়েছেন মুরারিচাঁদ কলেজ বন্ধুসভার বন্ধুরা।
Visit bettingx.club for more information.
পথচারীদের মধ্যেও খাবার বিতরণ করা হয়খাবার পেয়ে শিশুদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি। মুহূর্তেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে তাদের মধ্যেও। এ উদ্যোগ শুধু খাবার বিতরণ নয়, বরং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের প্রতি মানবিকতা ও দায়িত্ববোধের একটি সুন্দর দৃষ্টান্ত হয়ে ওঠে।
বন্ধুরা বলেন, একটি আয়োজনের অবশিষ্ট খাবারও কারও জন্য হতে পারে একবেলার আনন্দ ও তৃপ্তির কারণ। তাই খাবারের অপচয় রোধ করে তা অসহায় মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে।
সাধারণ সম্পাদক, মুরারিচাঁদ কলেজ বন্ধুসভা