৩ ব্যাংকের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

· Prothom Alo

ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসিএস) সচিবালয়ের সদস্যভুক্ত ৩টি ব্যাংক নেবে ৬৪ জন। এই শূন্য পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। গত ৩১ জুলাই ২০২৬ অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৩৩১ প্রার্থীর মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।

মৌখিক পরীক্ষার তারিখ ও স্থান

মৌখিক পরীক্ষা আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ শুরু হয়ে ১৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত চলবে। পরীক্ষা বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় (প্রধান ভবনের চতুর্থ তলা), মতিঝিল, ঢাকায় অনুষ্ঠিত হবে।

Visit freshyourfeel.org for more information.

স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন, প্রজ্ঞাপন জারি

প্রার্থীদের জন্য প্রয়োজনীয় দলিলাদি

মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অনলাইন আবেদনের সমর্থনে নিম্নলিখিত কাগজপত্রের মূল কপি প্রদর্শন এবং এক সেট ফটোকপি জমা দিতে হবে:

১. স্বহস্তে লিখিত আবেদনপত্র।

২. ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। ছবির পেছনে প্রার্থীর নাম ও রোল নম্বর লিখতে হবে।

৩. লিখিত পরীক্ষার প্রবেশপত্র।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বড় নিয়োগ, পদ ৩০১টি

৪. সব স্তরের শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিট।

৫. জাতীয়তা বা নাগরিকত্ব সনদ।

৬. মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী বা অন্যান্য কোটার ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)।

৭. চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র।

*মৌখিকের সূচি দেখুন এখানে

আড়ং নেবে সেলস অ্যাসোসিয়েট, ৫০০ পদে আবেদনের শেষ তারিখ ২০ অক্টোবর

Read full story at source