কাজল রাঘবানিকে দেখতে ভিড়, গাড়ির কাচ ভাঙচুর

· Prothom Alo

বিহার শরিফে একটি গয়নার শোরুম উদ্বোধনে গিয়েছিলেন ভোজপুরি অভিনেত্রী কাজল রাঘবানি। তাঁকে দেখতে সেখানে ভিড় করেন অনেক মানুষ। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

Visit betsport.cv for more information.

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কাজলকে নিয়ে একটি গাড়ি ভিড় ঠেলে বের হওয়ার চেষ্টা করছে। গাড়িটির পেছনে দৌড়াচ্ছেন অনেকে।

প্রতিবেদন অনুযায়ী, কাজল গাড়িতে আছেন ভেবে কয়েকজন একটি গাড়ির কাচ ভেঙে ফেলেন। এতে তাঁর টয়োটা ফরচুনারের জানালা ক্ষতিগ্রস্ত হয়।

কাজল রাঘবানিকানাডায় সড়ক দুর্ঘটনার কবলে সালমানের সেই নায়িকা

ভিড় থেকে যেভাবে বের হলেন কাজল

পরিস্থিতি খারাপ দেখে শোরুমের মালিক কাজলকে অন্য পথ দিয়ে বের করে নেওয়ার ব্যবস্থা করেন। তাঁকে চালকের প্রবেশপথ দিয়ে বের করা হয়। এরপর দ্রুত গাড়িতে করে অনুষ্ঠানস্থল ছাড়েন অভিনেত্রী।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও দেন কাজল। সেখানে তিনি জানান, তিনি ভালো আছেন। ভক্তদের ধন্যবাদও জানান তিনি।

কাজল রাঘবানি

অনুমতি নেওয়া হয়েছিল কি না

ঘটনার পর অনুষ্ঠান আয়োজনের অনুমতি নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশের দাবি, অনুষ্ঠানের জন্য প্রশাসনের অনুমতি নেওয়া হয়নি। আয়োজকদের নোটিশ দেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।

তবে শোরুমের মালিক এই দাবি অস্বীকার করেছেন। তাঁর দাবি, অনুষ্ঠান সম্পর্কে জেলা প্রশাসনকে চিঠি দিয়ে জানানো হয়েছিল। ১৭ সেপ্টেম্বর অনুমতির জন্য আবেদন করা হয়েছিল বলেও জানান তিনি।

View this post on Instagram

A post shared by Kajal Sharda (@kajalraghwani)

ভোজপুরি সিনেমায় কাজল

অল্প বয়সেই অভিনয়ে আসেন কাজল রাঘবানি। শুরুতে গুজরাটি সিনেমায় অভিনয় করেন তিনি। ২০১৩ সালে ‘রিহাই’ সিনেমার মাধ্যমে ভোজপুরি সিনেমায় অভিষেক হয় তাঁর।

এরপর ৫০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন কাজল। তাঁর উল্লেখযোগ্য সিনেমার মধ্যে আছে ‘পাটনা সে পাকিস্তান’, ‘মেহেন্দি লাগা কে রাখনা’, ‘ভোজপুরিয়া রাজা’ ও ‘সংঘর্ষ’।

‘ভোজপুরি বাওয়াল’-এর পর এবার ‘রাইজ অ্যান্ড ফল ২’-তে দেখা যাবে তাঁকে।

ইন্ডিয়া টুডে অবলম্বনে

Read full story at source