নতুন দায়িত্বের শুরুতেই ক্ল্যাসিক হলিউড আমেজে নজর কাড়লেন নুসরাত ফারিয়া
· Prothom Alo

নতুন দায়িত্বের শুরুতেই ক্ল্যাসিক হলিউড আমেজে নজর কাড়লেন নুসরাত ফারিয়া
গাউনে ক্ল্যাসিক হলিউডের আমেজে ধরা দিলেন নুসরাত ফারিয়া। সম্প্রতি জুতার ব্র্যান্ড ‘স্টেপ’-এর উদ্বোধন ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এমনই এক গ্ল্যামারাস লুকে হাজির হয়েছিলেন এই অভিনেত্রী। রইল বিস্তারিত...
দেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়ার সৌন্দর্য একেবারেই অন্যরকম। অপরূপ মুখশ্রী, মিষ্টি হাসি আর ছিমছাম ফিগারের এই তারকাকে মানিয়ে যায় প্রায় সব ধরনের সাজপোশাকেই। কখনো জমকালো লুকে, কখনো আবার একেবারে ন্যাচারাল সাজে সামনে আসেন তিনি। তবে জায়গা বুঝে পোশাক বেছে নেওয়ায় তাঁর জুড়ি মেলা ভার। শুটিং সেটে একরকম আমেজ, ইভেন্ট বা লঞ্চিং অনুষ্ঠানে আবার সম্পূর্ণ ভিন্ন আবহ।
Visit moryak.biz for more information.
সম্প্রতি জুতার ব্র্যান্ড 'স্টেপ'-এর উদ্বোধন ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন এই অভিনেত্রী। সেখান থেকে নিজের কিছু ছবি ইনস্টাগ্রামে ভাগ করে নিয়ে নিয়েছেন সুন্দরী ।
লুকটি ছিল রীতিমতো ক্ল্যাসিক হলিউড ঘরানার। সাদা স্যাটিনের মিডি গাউনে তার উপস্থিতি ছিল চোখে পরার মতো।
ড্রেসে আছে সরু স্প্যাগেটি স্ট্র্যাপ, লেস ছোঁয়ানো সুইটহার্ট নেকলাইন আর কোরসেট বডিসের নিচ থেকে ছড়িয়ে পড়েছে ভারী ঘেরের স্কার্ট।
এরসঙ্গে গলায় পান্নার পেন্ডেন্টসহ ডায়মন্ড নেকপিস ও চোকার পরেছেন তিনি। কানে ছোট্ট স্টাড, হাতে ব্রেসলেট, সোনালি ঘড়ি আর পান্না বসানো ব্যাঙ্গল আর আংটি পরেছেন ।
চুলে ছিল রেট্রো ছোঁয়া—পেছনে উঁচু করে বাঁধা খোঁপা, আর মুখের একপাশে নামিয়ে দেওয়া নরম ঢেউখেলানো চুল।
মেকআপেও ছিল না অতিরিক্ত কিছু; গ্লোয়ি বেস, নিখুঁতভাবে আঁকা ভ্রু, চোখে ঘন মাশকারা আর ঠোঁটে নুড শেড—সব মিলিয়ে সাজে ছিল মিনিমাল টাচ ।
ব্র্যান্ডের মুখ হিসেবে নতুন অধ্যায়ের শুরুতেই ফারিয়ার বেছে নেওয়া এই লুক যেন মনে করিয়ে দেয়, ফ্যাশনে শুধু কী পরছি সেটিই নয়, কোন উপলক্ষে কীভাবে সাজছি, সেটিও সমান গুরুত্বপূর্ণ।
ছবি: ইন্সটাগ্রাম