তালের মিল্কশেক কীভাবে বানাবেন, দেখুন রেসিপি
· Prothom Alo

তালের সময় এখন। বাড়িতে বানাতে পারেন তালের নানা পদ। রেসিপি দিয়েছেন শুভাগতা দেবাশীষ
Visit grenadier.co.za for more information.
উপকরণ
পাকা তালের ক্বাথ: ১ কাপ
ঠান্ডা দুধ: ২ কাপ
ভ্যানিলা আইসক্রিম: ১ স্কুপ
চিনি: ১-২ টেবিল চামচ বা প্রয়োজন অনুযায়ী
এলাচিগুঁড়া: ১ চিমটি
বরফ: ৪-৫ টুকরা
সামান্য কোরানো নারকেল ও কনডেন্সড মিল্ক: ১ টেবিল চামচ (ঐচ্ছিক)
প্রণালি
তালের শাঁস ভালোভাবে চটকে বা ব্লেন্ড করে ছেঁকে নিন।
আঁশ বাদ দিন।
ব্লেন্ডারে তালের ক্বাথ, ঠান্ডা দুধ, আইসক্রিম, চিনি ও এলাচিগুঁড়া দিন।
৩০-৪৫ সেকেন্ড ভালোভাবে ব্লেন্ড করুন।
বরফ দিয়ে আরও কয়েক সেকেন্ড ব্লেন্ড করুন। গ্লাসে ঢেলে দিন।
ওপরে এক স্কুপ আইসক্রিম বা সামান্য কোরানো নারকেল দিয়ে পরিবেশন করুন।