৪৯ লাখ টাকার জাল নোট বিক্রির অভিযোগে রাজধানীতে যুবক গ্রেপ্তার
· Prothom Alo

রাজধানীর গেন্ডারিয়া এলাকায় গোপনে জাল টাকা বিক্রির অভিযোগে মো. ইমন হোসেন (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। বাহিনীটি জানিয়েছে, তাঁর কাছ থেকে ৪৯ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি মোটরসাইকেল ও মুঠোফোন জব্দ করা হয়েছে।
Visit umafrika.club for more information.
গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে গেন্ডারিয়া দয়াগঞ্জ চার রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে ইমন হোসেনকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব–১০ এ তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। ইমন শরীয়তপুরের নড়িয়া থানার কালিকাপ্রসাদ এলাকার বাসিন্দা।
র্যাবের ভাষ্য, ইমন দীর্ঘদিন ধরে ঢাকা, শরীয়তপুরসহ বিভিন্ন এলাকায় গোপনে জাল টাকা বিক্রি ও সরবরাহ করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।