সোনার দাম কমল ভরিতে ২,১৫৮ টাকা

· Prothom Alo

দুই দিনের ব্যবধানে সোনার দাম কমেছে ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা। নতুন দর আজ শুক্রবার সকাল ১০টায় কার্যকর হয়েছে।

Visit esporist.org for more information.

আজ সকালে সোনার দাম কমার বিষয়টি জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় দাম সমন্বয় করা হয়েছে; যদিও মূল বিষয় হলো বিশ্ববাজারে সোনার দাম কমে যাওয়া। এর আগে গত বুধবার সোনার দাম কমে ১ হাজার ১০৮ টাকা। তাতে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়ায় ২ লাখ ৩৪ হাজার টাকা।

দেশের বাজারে সোনার সর্বোচ্চ দাম উঠেছিল ২ লাখ ৮৬ হাজার টাকায়। চলতি বছরের ২৯ জানুয়ারি সোনার দাম দেশের ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। সেদিন সকালে একলাফে ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে ২ লাখ ৮৬ হাজার টাকায় দাঁড়ায়। এরপর সোনার দাম প্রতি ভরি ২ লাখ ২০ হাজার টাকার নিচে নেমে এসেছিল। তারপর আবার বৃদ্ধি পায়। সব মিলিয়ে উত্থান-পতনের মধ্য রয়েছে সোনার দাম।

আজ দাম সমন্বয়ের কারণে ২২ ক্যারেটের এক ভরি ভালো মানের সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের সোনার ভরি ২ হাজার ১০০ টাকা কমে হয়েছে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা। অন্যদিকে ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৮০৮ টাকা কমে হয়েছে ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার দাম কমেছে ভরিতে ১ হাজার ৫১৬ টাকা। এতে এক ভরি সনাতন পদ্ধতির সোনার দাম এখন ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা। সোনার এই দাম ভ্যাটসহ।

সোনার পাশাপাশি রুপার দামও কমেছে। প্রতি ভরিতে দাম কমেছে ১১৬ টাকা। এতে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম দাঁড়িয়েছে ৫ হাজার ১৬ টাকা।

Read full story at source