পাকিস্তানকে চোখ রাঙাচ্ছে তিন দিনে ইনিংস হার

· Prothom Alo

পাকিস্তান: ১৩৩ ও ৫২/২। ইংল্যান্ড প্রথম ইনিংস: ৪৫৩।

চার বলেই ০ রানে ২ উইকেট। এরপর ৩২০ রানের প্রথম ইনিংস ঘাটতি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পাকিস্তানের সামনে শুরুতেই ছিল পাহাড়সম চ্যালেঞ্জ। দিন শেষে সেই চ্যালেঞ্জ আরও কঠিন হয়েছে।

বৃষ্টির কারণে আগেভাগে দ্বিতীয় দিনের খেলা শেষের সময় দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের রান ২ উইকেটে ৫২। ইংল্যান্ডের প্রথম ইনিংসের ৪৫৩ রানের চেয়ে এখনো ২৬৮ রানে পিছিয়ে তারা। অর্থাৎ তিন দিনেই ইনিংস হারের শঙ্কা চোখ রাঙাচ্ছে পাকিস্তানকে।

Visit afrikasportnews.co.za for more information.

হেডিংলি ও লর্ডসে মোট ১৬ নেওয়া ওলি রবিনসন পাকিস্তানকে তাড়া করে ফিরছেন এজবাস্টনেও। প্রথম ইনিংসে ৩ উইকেট নেওয়া এই পেসার আজ দ্বিতীয় ইনিংসের প্রথম বলেই সাইম আইয়ুবকে দ্বিতীয় স্লিপে ক্যাচ বানিয়েছেন। তড়িঘড়ি করে সিপিএল থেকে ডেকে নিয়ে আসা সাইম দুই ইনিংসেই ফিরলেন শূন্য রানে।

পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে প্রথম ওভারেই দুই উইকেট তুলে নেন ওলি রবিনসন

রবিনসন প্রথম ওভারে শুধু সাইমকেই ফেরাননি, তিন বল পর আবদুল্লাহ শফিককে প্রথম স্লিপে জো রুটের ক্যাচ বানিয়ে পাকিস্তানকে ঠেলে দেন ০/২-এ। ৬ ওভারে ৩ মেডেনসহ ১০ রানে ২ উইকেট নিয়ে দিন শেষ করেছেন রবিনসন। এই সিরিজে তাঁর উইকেট এখন ২১, গড় মাত্র ৬.৬৬।

ডারউইনে টেস্ট জিতিয়ে আইসিসির মাসসেরার দৌড়ে হাসান মাহমুদ

এর আগে ৪ উইকেটে ১৫৬ রানে দিন শুরু করা ইংল্যান্ড প্রথম ইনিংসে আরও ২৯৭ রান যোগ করে। এমিলিও গে (৬০) ও হ্যারি ব্রুক (৭৫) ফিফটি পেয়েছিলেন গতকালই, আজই পেয়েছেন জেমি স্মিথ, ড্যান লরেন্স ও রবিসনসনও। লরেন্স করেন ৬৫, স্মিথ ৬৯, রবিনসন ৫০। শেষ দিকে জফরা আর্চারের ২৭ বলে অপরাজিত ৩২ রানে ইংল্যান্ডের ইনিংসটা আরও বড় হয়।

অভিষেক টেস্ট ইনিংসে ৪ উইকেট নিয়েছেন রাজাউল্লাহ

পাকিস্তানের হয়ে অভিষিক্ত রাজাউল্লাহ ৪ উইকেট নিয়েছেন। তবে ৪৫৩ রানের পাহাড় ঠেকাতে পারেনি তাঁর বোলিং। দ্বিতীয় ইনিংসে শান মাসুদ ২১ ও আজান আওয়াইস ২৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। বৃষ্টি না এলে পাকিস্তানের পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। এখন তৃতীয় দিনে ২৬৮ রান পেরিয়ে ইংল্যান্ডকে আবার ব্যাটিংয়ে নামানোর লক্ষ্য নিয়েই নামতে হবে পাকিস্তানকে।

ইংল্যান্ডে আশ্রয়প্রার্থী ভেবে পাকিস্তানের ক্রিকেটারদের ঘিরে ধরেছিলেন বিক্ষোভকারীরা

Read full story at source