বন্ধু আলভারেজের কঠিন পরিস্থিতিতে যা বললেন মার্তিনেজ

· Prothom Alo

ইউরোপিয়ান ফুটবলের দলবদলের দরজা বন্ধ হয়ে গেছে কয়েক দিন হলো। কিন্তু হুলিয়ান আলভারেজকে নিয়ে চলা নাটকের পর্দা নামেনি এখনো।

Visit asg-reflektory.pl for more information.

আলভারেজের খুব ইচ্ছা ছিল বার্সেলোনায় যোগ দেওয়ার। কাতালান ক্লাবটিও আতলেতিকো মাদ্রিদের শীর্ষ কর্তাদের মন গলাতে কম চেষ্টা করেনি। কিন্তু বার্সেলোনার জার্সির মোহ, ক্যাম্প ন্যুতে নতুন রূপকথা লেখার স্বপ্ন, সব তুলে রেখে আলভারেজকে থেকে যেতে হয়েছে আতলেতিকো মাদ্রিদেই।

চ্যাম্পিয়নস লিগে আজ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হচ্ছে ইন্টার মিলান। সেই ম্যাচের আগের সংবাদ সম্মেলনে ইন্টার অধিনায়ক লাওতারো মার্তিনেজকে তাঁর জাতীয় দলের সহযোদ্ধার কঠিন এই পরিস্থিতি নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হলো।

মার্তিনেজের কণ্ঠে ঝরল তাঁর সতীর্থ ও বন্ধুর জন্য সহমর্মিতা, ‘আমি ওর সঙ্গে কথা বলেছি। বার্তা পাঠিয়ে পাশে থাকার চেষ্টা করেছি। জাতীয় দলে আমরা একই পজিশনে খেলি, একাদশে জায়গা পাওয়ার লড়াই চলে আমাদের মধ্যে। তবে সেসব তো মাঠের হিসাব। দিন শেষে ও আমার বন্ধু।’

বার্সায় যোগ দেওয়ার ইচ্ছেটা এবারের গ্রীষ্মকালীন দলবদলে পূরণ হয়নি আলভারেজের

সেই বন্ধুর মনের ভেতরের তোলপাড়টা খুব কাছ থেকেই টের পাচ্ছেন ইন্টার তারকা। তবে ফুটবল–দুনিয়ার নির্মম সত্যটাও তাঁর জানা, ‘যে পরিস্থিতির মধ্য দিয়ে ও যাচ্ছে, সেটা মোটেও সহজ নয়। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত তো ক্লাব আর তাদের সভাপতির। আমি শুধু ওর জন্য শুভকামনা জানাতে পারি। আশা করি ও দ্রুত এই মানসিক চাপ কাটিয়ে উঠবে। নিজের শ্রেষ্ঠত্ব যেভাবে প্রমাণ করে এসেছে, সেভাবেই ফুটবল–বিশ্বকে আবার দেখাবে যে ও এই সময়ের অন্যতম সেরা ফুটবলার।’

আর্জেন্টিনার জার্সি গায়ে কোনো দিন খেলেননি, কিন্তু বিশ্বকাপ জিতেছেন এই গোলরক্ষক

Read full story at source