জামাল-মারিয়াদের নতুন জার্সি উন্মোচনের দিনে দুটি স্টেডিয়াম পেল বাফুফে

· Prothom Alo

বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে উন্মোচিত হলো বাংলাদেশ পুরুষ ও নারী ফুটবল দলের নতুন জার্সি। এ উপলক্ষে প্রথা ভেঙে নিজস্ব ভবনের বাইরে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) অডিটোরিয়ামে বড় পরিসরে অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আর এ অনুষ্ঠানেই বাফুফেকে আনুষ্ঠানিকভাবে ২২ বছরের জন্য কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়াম ও সিলেট জেলা স্টেডিয়াম বরাদ্দ দিয়েছে এনএসসি।

Visit newsbetsport.bond for more information.

ইন্দোনেশিয়ায় ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ফিফা আসিয়ান কাপ শুরু করবে জামাল ভূঁইয়াদের দল। অন্যদিকে ১৪ সেপ্টেম্বর এশিয়ান গেমসের ফুটবল ইভেন্ট শুরু করবে মারিয়া মান্দাদের নারী দল। তাদের প্রথম ম্যাচ উত্তর কোরিয়ার বিপক্ষে। দুই দলের এই অভিযাত্রা সামনে রেখে বাফুফের অফিশিয়াল জার্সি পার্টনার ‘দৌড়’ নতুন জার্সির উন্মোচন করে।

জার্সি তৈরির পেছনের গল্প বলতে গিয়ে দৌড়ের সিইও আবিদ আলম চৌধুরী জানান, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছ থেকে তাঁরা ১ হাজার ৩০০ ডিজাইন পান। সেখান থেকে ৩৪টি উপাদান (এলিমেন্ট) বাছাই করে তৈরি করা হয়েছে এই জার্সি।

বাংলাদেশ ফুটবল দলের অফিশিয়াল জার্সি উন্মোচন অনুষ্ঠানের একটি মুহূর্ত

হোম জার্সির মূল থিম রাখা হয়েছে মাতৃভাষা। বিশেষ প্রযুক্তি ও ডিজাইনে তৈরি এই জার্সির বড় বৈশিষ্ট্য হলো, এটি মাত্র ৮ মিনিটে শুকিয়ে যাবে। সাধারণ দর্শকদের জন্য দেশে ইনফিনিটির ১৬৫টি স্টোরে এই জার্সি বিক্রির ব্যবস্থা করা হয়েছে। অনলাইনে দৌড়ের ওয়েবসাইট থেকেও এটি কেনা যাবে। দৌড়ের শোরুম থেকেও যেন সমর্থকেরা জার্সি সংগ্রহ করতে পারেন, সেই দাবিও অবশ্য উঠেছে।

খেলোয়াড়েরা যে জার্সি পরবেন, সেটির দাম ১ হাজার ৬০০ টাকা, সমর্থকদের জন্য তৈরি করা জার্সির মূল্য ৭০০ টাকা।

অনুষ্ঠানে বাংলাদেশ পুরুষ ও নারী দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও মারিয়া মান্দার নতুন জার্সি পরা ছবি ভেসে ওঠে মঞ্চের স্ক্রিনে। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জার্সির আবেগময় দিকটি তুলে ধরে বলেন, ‘জার্সি আমাদের আরেকটা পতাকা। বাংলাদেশের মতো এমন ক্রেজি ফুটবল সমর্থক পৃথিবীতে এখন সত্যিই কম আছে।এই জার্সি পরে সমর্থকরা যেন গর্ব অনুভব করতে পারেন, সেটাই আমাদের লক্ষ্য।’

বাংলাদেশ ফুটবল দলের হোম জার্সি

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নিজের খেলোয়াড়ি জীবনের স্মৃতি টেনে বলেন, ‘আমাদের সময় জার্সি নিয়ে এমন অনুষ্ঠান বা একে ব্র্যান্ড হিসেবে গড়ে তোলার চর্চা ছিল না। বাংলাদেশের জার্সিকে যদি আমরা সঠিকভাবে প্রমোট করতে পারি, তবে তা এক অন্য উচ্চতায় পৌঁছাবে।’

আসিয়ানের আগে প্রবাসীদের মেলা বসিয়েছেন টমাস ডুলি, কোন দেশ থেকে এসেছেন কে

ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, সরকার বাফুফের জন্য ৫০ কোটি টাকার একটি সিড মানি বরাদ্দ করেছে, যা ব্যাংকে রেখে এর লভ্যাংশের বড় একটি অংশ বাফুফে তাদের কার্যক্রমে খরচ করতে পারবে। দেশের ৪১টি ক্রীড়া ফেডারেশনের জন্য মোট ১ হাজার ২৪৪ কোটি টাকার সিড মানি রেখেছে সরকার। এর পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের জন্যও ফুটবল আয়োজনের প্রস্তাব বাফুফের কাছে দেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

বাংলাদেশ ফুটবল দলের অ্যাওয়ে জার্সি

জার্সি উন্মোচন শেষে একই মঞ্চে এনএসসি ও বাফুফের মধ্যে দুটি স্টেডিয়াম নিয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। বাফুফের পক্ষে স্বাক্ষর করেন সাধারণ সম্পাদক ইমরান হোসেন ও এনএসসির পক্ষে ক্রীড়া পরিচালক জাহেদ পারভেজ চৌধুরী। এ চুক্তির আওতায় ঢাকার কমলাপুর স্টেডিয়াম এবং সিলেট জেলা স্টেডিয়াম এখন থেকে বাফুফের অধীনে থাকবে।

বিষয়টি স্পষ্ট করে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানান, এটি কোনো স্থায়ী মালিকানা হস্তান্তর নয়, স্টেডিয়ামগুলোর আসল মালিক এনএসসিই থাকছে এবং অন্যান্য ফেডারেশনও প্রয়োজনে তা ব্যবহার করতে পারবে। বাফুফে মূলত এর রক্ষণাবেক্ষণ করবে এবং নিজেদের সুবিধা অনুযায়ী তৈরি করে নেবে।

কমলাপুর স্টেডিয়ামে অবশ্য আগে থেকেই শুধু ফুটবল খেলা হয়ে আসছিল, এখন এই স্টেডিয়াম কাগজ-কলমে বরাদ্দ পেল বাফুফে। তবে সিলেট স্টেডিয়াম বরাদ্দ পাওয়া বাফুফের মাঠসংকট দূর করতে সহায়ক হবে। ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, ধাপে ধাপে আরও স্টেডিয়াম বাফুফেকে দেওয়া হবে।

ভারতের কাছে তিন গোলে হেরে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ বাংলাদেশের

Read full story at source