অনুকাল
· Prothom Alo

একটি করে দিন চলে গেছে,
বয়স বেড়েছে
নাকি ধীরে কমেছে?
ক্ষয়িত যবনিকার টানে
এখন এই অস্তমিত সূর্যের পানে
চেয়ে আছ, যদি ডোবে
আরেকটু পরে।
হেলায় গেছে কত শীত, বর্ষা, বসন্ত,
নিজের গতিতে গেছে শরৎ কিংবা হেমন্ত,
চুকেছে কি সব ছেলেখেলা?
ভেবেছ তখন
আসেনি সঠিক লগন।
তোমার তো ঠিক ছিল জানা
সময়ের সাথে সময় যাবে
শুনবে না কারও মানা
সময়! আচারে যে পলায়মান
শুধু নিজের সত্তায় স্বাধীন
আমরা মানুষ, সবাই তার আজ্ঞাধীন।
Visit newsbetting.club for more information.