গৃহকর্মী প্রীতি উরাংয়ের মৃত্যু: আশফাকুল–তানিয়ার বিচার শুরুর আদেশ

· Prothom Alo

রাজধানীর মোহাম্মদপুরে গৃহকর্মী প্রীতি উরাংয়ের (১৫) ‘অবহেলাজনিত মৃত্যু’র মামলায় সৈয়দ আশফাকুল হক ও তাঁর স্ত্রী তানিয়া খন্দকারের বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আলমগীর হোসেনের আদালত গতকাল বুধবার এই মামলায় আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করেন এবং অভিযোগ গঠনের আদেশ দেন।

Visit lej.life for more information.

সৈয়দ আশফাকুল হক ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদক। এই দম্পতির বাসায় গৃহকর্মী ছিল প্রীতি। আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, আগামী ৪ জানুয়ারি এ মামলার সাক্ষ্য গ্রহণের দিন রাখা হয়েছে।

বুধবারের শুনানিতে দুই আসামি আদালতে হাজির ছিলেন। তাঁদের পক্ষে আইনজীবী চৈতন্য চন্দ্র হালদার ও ওমর ফারুক আসিফ আসামিদের অব্যাহতি চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে আইনজীবী বিল্লাল হোসেন অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন।

গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় আসকের উদ্বেগ ও তদন্ত দাবি

মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বহুতল ভবন থেকে পড়ে প্রীতি উরাং মারা যায়। ওই সময় সে নয়তলা থেকে পাশের দোতলার টিনশেডের ওপর পড়ে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক প্রীতিকে মৃত ঘোষণা করেন।

প্রীতির গ্রামের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জে। এ ঘটনায় প্রীতির বাবা লোকেশ উরাং মামলা করেন। গত ৩১ মার্চ দুজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশের গোয়েন্দা বিভাগ। মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় গত ১৬ জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়।

নয়তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তি দাবি

এই মামলায় আশফাকুল ও তানিয়া কয়েক মাস কারাগারে ছিলেন। উচ্চ আদালতের আদেশে তাঁরা জামিনে আছেন।

২০২৪ সালের ২ এপ্রিল সৈয়দ আশফাকুল হককে অব্যাহতির নোটিশ দেয় ডেইলি স্টার।

মোহাম্মদপুরে ভবন থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

Read full story at source