একঝলক (২ সেপ্টেম্বর ২০২৬)
· Prothom Alo
ভোরের সূর্যের নরম সোনালি আভা পড়েছে কাপ্তাই হ্রদের পানিতে। দীঘলীবাঁক, রাঙামাটি, ২ সেপ্টেম্বরলোডশেডিংয়ের কারণে মুঠোফোনে আলো জ্বেলে রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। মেডিসিন ওয়ার্ড, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর, ২ সেপ্টেম্বরবাড়ির ছাদে জমে থাকা বৃষ্টির পানিতে ভিজছে দোয়েল পাখিটি। লিচুবাগান, রাঙামাটি, ২ সেপ্টেম্বরজলাশয়ে এসেছে রাজহাঁসের ঝাঁক। জলমা, বটিয়াঘাটা, খুলনা, ২ সেপ্টেম্বরধানের চারা রোপণে ব্যস্ত কৃষক। জলমা, বটিয়াঘাটা, খুলনা, ২ সেপ্টেম্বরবালু খালাস করার পর খিরাই নদে ভেসে চলেছে বাল্কহেডটি। পিতাম্বরদী, দাউদকান্দি, কুমিল্লা, ২ সেপ্টেম্বরশুকনা ঘাসের ওপর উড়ে এসে বসেছে একটি প্রজাপতি। ছোট ভাটবাউর, মানিকগঞ্জ, ২ সেপ্টেম্বরটানা বৃষ্টিতে সড়কে জমে থাকা পানি পেরিয়ে ছুটে চলেছে গাড়ি। চৌদ্দপায়, রাজশাহী, ২ সেপ্টেম্বরগাছে ঝুলতে থাকা সতেজ মরিচের ওপর জমেছে বৃষ্টির ফোঁটা। ফাওগান, শ্রীপুর, গাজীপুর, ২ সেপ্টেম্বররো রো ফেরি এনায়েতপুরী ডুবোচরে আটকা পড়েছে। দৌলতদিয়া, রাজবাড়ী, ২ সেপ্টেম্বর
Visit lej.life for more information.