অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব ক্রিকেটকে বড় বার্তা দিয়েছে বাংলাদেশ
· Prothom Alo

বিদেশের মাটিতে টেস্ট জিততে অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো ২০ উইকেট নেওয়া। বাংলাদেশের পেস বোলিং ইউনিট দলের মধ্যে এখন সেই আত্মবিশ্বাস তৈরি করেছে বলে মনে করছেন জাতীয় দলের পেস বোলিং কোচ তালহা জুবায়ের।
Visit mwafrika.life for more information.
অস্ট্রেলিয়া সফরে ঐতিহাসিক সাফল্যের পর গতকাল রাতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপে তালহা এসব কথা বলেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছে বাংলাদেশ। প্রথম টেস্টে ডারউইনে দুর্দান্ত পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে যায় বাংলাদেশ।
তবে ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টে ব্যাটসম্যানরা দুই ইনিংসেই ১০০ রানের নিচে অলআউট হওয়ার কারণে সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া হয়। ম্যাচটি দুই দিনেই হারে বাংলাদেশ। এরপরও অস্ট্রেলিয়রা মাটিতে একটি টেস্ট জয় বাংলাদেশের জন্য অনেক বড় অর্জন।
তালহা বলেন, বিদেশের মাটিতে টেস্ট জিততে হলে পেসারদের ভালো পারফরম্যান্সের বিকল্প নেই। তাঁর ভাষায়, ‘আপনার পেস বোলাররা যখন ভালো পারফর্ম করে, তখনই বিদেশের মাটিতে টেস্ট জয়ের আশা করা যায়। আপনাকে ২০ উইকেট নিতে হবে। আমাদের জন্য এটি অবশ্যই ভালো একটি লক্ষণ। আশা করি, তারা নিজেদের এই ফর্ম ধরে রাখতে পারবে।’
তালহা জুবায়ের, বাংলাদেশের বোলিং কোচঅস্ট্রেলিয়াকে হারানো আমাদের জন্য বিশাল ব্যাপার। এটি বিশ্ব ক্রিকেটে একটি বার্তা দেয় যে আমরা যেকোনো দলকে হারাতে পারি।দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতাকেও সিরিজের (১–১) ফলাফলে বড় কারণ হিসেবে দেখছেন তালহা। তাঁর মতে, ব্যাটসম্যানরা আরেকটু ভালো করতে পারলে সিরিজের ফল বাংলাদেশের পক্ষেও আসতে পারত, ‘এটি দলীয় খেলা। অবশ্যই এই বিষয় নিয়ে উদ্বেগ আছে। ব্যাটসম্যানরা যদি আরেকটু ভালো করতে পারত, তাহলে দ্বিতীয় টেস্টে আমরা আরও ভালো ফল পেতে পারতাম কিংবা আরও ভালো খেলতে পারতাম। দ্বিতীয় টেস্টে টসও খুব গুরুত্বপূর্ণ ছিল। উইকেটে অনেকটা টেনিস বলের মতো বাউন্স ছিল। আমরা সেটার সঙ্গে মানিয়ে নিতে পারিনি, সেখানেই আমাদের কিছুটা সমস্যা হয়েছে।’
বাংলাদেশ–ভারত সিরিজ নিয়ে নতুন খবর, হতে পারে জানুয়ারিতেতবে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্টে বাংলাদেশের দাপুটে পারফরম্যান্সকে বড় অর্জন হিসেবে দেখছেন জাতীয় দলের সাবেক এই পেসার। অস্ট্রেলিয়ার মতো দলকে ডারউইনে তাদের মাটিতে একটি সেশনেও ঘুরে দাঁড়ানোর সুযোগ না দেয়নি বাংলাদেশ। তালহার মতে, এটা বিশ্ব ক্রিকেটের জন্য বার্তা।
শুনুন তাঁর মুখেই, ‘অস্ট্রেলিয়ায় গিয়ে এভাবে আধিপত্য বিস্তার করে তাদের হারানো, যেখানে তারা একটি সেশনেও আমাদের বিপক্ষে দাঁড়াতে পারেনি—এটি বড় ব্যাপার। আমরা জানি, অস্ট্রেলিয়া কীভাবে পাল্টা আক্রমণ করে। প্রথম টেস্টে তারা আমাদের সঙ্গে তাল মেলাতে পারেনি। দ্বিতীয় টেস্টে আমরা জানতাম, অস্ট্রেলিয়া শক্তভাবে ফিরে আসবে। টস শেষ পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। টস আমাদের পক্ষে গেলে ফল উল্টে যেতে পারত।’
ডারউইন টেস্ট জয়ের পর বাংলাদেশ দলঅস্ট্রেলিয়াকে হারানোর গুরুত্ব তুলে ধরে তালহা বলেন, ডারউইনের জয় বিশ্ব ক্রিকেটকে বাংলাদেশের সক্ষমতার বার্তা দিয়েছে, ‘অস্ট্রেলিয়াকে হারানো আমাদের জন্য বিশাল ব্যাপার। এটি বিশ্ব ক্রিকেটে একটি বার্তা দেয় যে আমরা যেকোনো দলকে হারাতে পারি। সামনে আমাদের যে সফরগুলো আছে, সেখানে এই অভিজ্ঞতা অনেক কাজে দেবে।’
অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগেই জয়ের বিশ্বাস ছিল জানিয়ে তালহা বলেছেন, ‘অস্ট্রেলিয়াকে হারানোর আশা ও বিশ্বাস আমাদের অবশ্যই ছিল। প্রথম টেস্টের আগে আমরা যে প্রস্তুতি নিয়েছিলাম, তা ছিল দুর্দান্ত। সবাই খুব ভালোভাবে নিজেদের মানিয়ে নিয়েছিল।’
ভারতের ড্রয়ে ‘লাভ’ বাংলাদেশের, ফাইনালের সমীকরণে কী বদলাল