ময়ূরকণ্ঠী লুকে ভাবনার 'নেচার রিট্রিট'

· Prothom Alo

অভিনেত্রী আশনা হাবিব ভাবনার ন্যাচারাল সৌন্দর্য ও ফ্যাশন সেন্স, দুই-ই ভক্তদের মুগ্ধ করে। এবার ময়ূরকণ্ঠী গাউনে প্রকৃতির মাঝে একেবারে অন্য রকম আবহে ধরা দিলেন তিনি। একটি গানের শুটের অংশ হিসেবেই ক্যামেরাবন্দী হয়েছেন এই লুকে।

চারপাশে সারি সারি ঝাউগাছ, ঘাসে ঢাকা বিস্তীর্ণ প্রান্তর আর নীরব-নির্জন প্রকৃতির মাঝে ভাবনার এই উপস্থিতি যেন পুরো পরিবেশকেই দিয়েছে এক স্বপ্নিল আবহ।

Visit palladian.co.za for more information.

তাঁর পরনে ময়ূরকণ্ঠী বা ডিপ টিল শেডের চোখজুড়ানো গাউন। বডিস জুড়ে একই রঙের ফুলেল কারুকাজ ও সূক্ষ্ম অলংকরণে ফুটে উঠেছে নকশার সৌন্দর্য। স্লিভলেস কাটের সঙ্গে অফ-শোল্ডার ডিটেইল এবং কাঁধ থেকে নেমে আসা লম্বা স্বচ্ছ ড্রেপ গাউনটিতে যোগ করেছে আলাদা মাত্রা।

মাটি ছুঁয়ে থাকা দীর্ঘ ট্রেনের কারণে পুরো লুকে তৈরি হয়েছে নাটকীয় ও রাজকীয় আবহ।

এই সাজে খোলা, ঢেউখেলানো লম্বা চুলে যোগ হয়েছে ছোট সাদা ফুলের সাজ। গয়নার বাহুল্য এড়িয়ে হাতে শুধু একটি ডায়মন্ডের আংটি পরেছেন ভাবনা, যেন পোশাকই থাকে সাজের মূল আকর্ষণ।

মেকআপেও ফুটে উঠেছে স্বপ্নিল ছোঁয়া। ল্যাভেন্ডার-বেগুনি শেডের আইলাইনার ও আইশ্যাডো, হালকা ডিউয়ি বেস, পিচ টোনের ব্লাশ আর বেরি শেডের লিপস্টিক—সব মিলিয়ে মেকআপে এসেছে কোমলতার সঙ্গে বোল্ডনেসের মিশেল।

বিশেষ করে বেরি রঙের ঠোঁট ময়ূরকণ্ঠী গাউনের সঙ্গে তৈরি করেছে দারুণ বৈপরীত্য। সব মিলিয়ে,  ভাবনার স্বপ্নিল এই সাজে তৈরি হয়েছে একেবারেই অন্য রকম এক লুক।

ছবি: ইন্সটাগ্রাম

Read full story at source