নেপালে আকস্মিক বন্যায় চাপা পড়ল বিস্তীর্ণ জনপদ

· Prothom Alo

নিমেষেই যেন বদলে গেল চেনা দৃশ্যপট। যেখানে ছিল সাজানো বাড়িঘর আর মানুষের ব্যস্ত কোলাহল, সেখানে আকস্মিক প্রবল বন্যায় এখন কাদামাটির আস্তরণ। বরফধসের কারণে লেন্দে নদীর গতিপথ আটকে যায়। আর এর জের ধরেই উপনদী ভোতেকোশি নদীর পানি তীব্র বেগে ছুটে আসে। মুহূর্তেই মাটির নিচে তলিয়ে গেছে আস্ত গ্রাম—কাদার ওপর কেবল জেগে আছে কিছু আধভাঙা বাড়িঘর। প্রকৃতির এই প্রলয়ংকরী তাণ্ডবে অন্তত ৫৫ জনের প্রাণহানির পাশাপাশি নিখোঁজ হয়েছেন কয়েক শ মানুষ। ছবিতে দেখে নেওয়া যাক নেপালের সেই দুঃসহ চিত্র—

Visit sportbet.rodeo for more information.

আকস্মিক বন্যার পর নদীর তীরে কাদাপানিতে আংশিক তলিয়ে থাকা বাড়িঘর। নেপালের নুয়াকোট জেলার ত্রিশূলী বাজারনদীর দুই কূল উপচে লোকালয়ে পানি ঢুকে পড়ার পর উপত্যকার বিস্তীর্ণ এলাকার জনবসতি এভাবেই কাদামাটিতে তলিয়ে যায়নেপালের বন্যাকবলিত এলাকা থেকে ভেকুর (ব্যাকহো লোডার) সাহায্যে এক ভুক্তভোগী বৃদ্ধাকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন উদ্ধারকর্মীরাআকস্মিক পাহাড়ি ঢল ও কাদামাটিতে তলিয়ে গেছে নেপালের নদীর তীরবর্তী একাধিক স্থাপনা ও মন্দিরবরফধসের কারণে নদীর গতিপথ আটকে সৃষ্ট বন্যায় কাদামাটির নিচে প্রায় ঢাকা পড়েছে একটি বাড়িপানির তোড়ে নদীর তীরের জনবসতিগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক জায়গায় আস্ত গ্রাম ভেসে গেছেতীব্র বেগে ছুটে আসা নদীর কাদাপানি বিস্তীর্ণ এলাকাকে এভাবেই ঢেকে দিয়েছেআকস্মিক বন্যায় রাস্তার ওপরেই কাদামাটিতে আটকে গেছে যানবাহন, তলিয়ে গেছে ঘরবাড়িবন্যার পানি নেমে যাওয়ার পর নুয়াকোট জেলার ত্রিশূলী বাজারে চারদিকে শুধু ধ্বংসযজ্ঞ আর কাদামাটির পুরু স্তরত্রিশূলীতে রাস্তার পাশে দাঁড়িয়ে ধ্বংসযজ্ঞ দেখছেন স্থানীয় লোকজনরসুয়া জেলায় বরফধসের কারণে লেন্দে নদীর গতিপথ আটকে যাওয়ার পর ভোতেকোশি নদীর পানি প্রবল বেগে ছুটে আসে। নেপাল পুলিশের সৌজন্যে পাওয়া ইউজিসি ভিডিও থেকে নেওয়া হয় এই স্থিরচিত্র

Read full story at source