একঝলক (২৫ আগস্ট ২০২৬)
· Prothom Alo
ধুন্দুল ফুলে কালো ভ্রমরের গুনগুন। রূপগঞ্জ, খুলনা, ২৫ আগস্ট সড়কের পাশের পিলারে বসে আছে একলা গোশালিক। আসামবস্তি, রাঙামাটি, ২৫ আগস্টরঙ্গন ফুলে বসেছে বাহারি প্রজাপতি। নতুনপাড়া, রাঙামাটি, ২৫ আগস্টসড়কের পাশে নারীদের হাতব্যাগ বিক্রি করছেন এই ব্যক্তি। ধানগড়া বাজার, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৫ আগস্ট পদ্মা নদী পাড়ি দিতে ট্রলারে উঠছেন চরাঞ্চলের বাসিন্দারা। আন্ধারমানিক, হরিরামপুর, মানিকগঞ্জ, ২৫ আগস্টখালের জলে ভেসে বেড়াচ্ছে হাঁসের দল। আর নৌকায় জাল নিয়ে মাছ ধরতে যাচ্ছেন একদল জেলে। কদমতলী, বেলকুচি, সিরাজগঞ্জ, ২৫ আগস্টবাড়ির পাশের খালে ঝাঁকি জাল ফেলে মাছ ধরছেন স্থানীয় এক বাসিন্দা। সাহেবডাঙ্গি, কৈজুরী, ফরিদপুর, ২৫ আগস্টজলাবদ্ধ বিলের এক পার থেকে অন্য পারে ভেলায় করে পাটকাঠি নিয়ে যাচ্ছেন তিনি। কাউলীপাড়া, ফরিদপুর, ২৫ আগস্টনদীতে মাছ শিকারে যাচ্ছেন দুই জেলে। হাসনাপাড়া স্পার এলাকা, সারিয়াকান্দি, বগুড়া, ২৫ আগস্টমাঠে গরু চরাতে নিয়ে যাচ্ছেন তিনি। মাজবাড়ী, গাবতলী, বগুড়া, ২৫ আগস্টরংপুরে এক পশলা বৃষ্টি যেন নগরবাসীর জন্য আশীর্বাদ হয়ে এসেছে। প্রচণ্ড গরম থেকে কিছুক্ষণের জন্য প্রশান্তি। বৃষ্টিতে পলিথিন মুড়িয়ে কাজে যাচ্ছেন অটোরিকশার যাত্রী। গুপ্তপাড়া, রংপুর, ২৫ আগস্টস্থানীয়ভাবে চাষ করা ড্রাগন ফল বিক্রি করছেন এই ক্ষুদ্র ব্যবসায়ী। জুম্মাপাড়া, রংপুর, ২৫ আগস্ট
Visit biznow.biz for more information.