মাথা ঠোকাঠুকি করে শাস্তি পেলেন জয়সোয়াল-আশিতা

· Prothom Alo

কলম্বো টেস্টে ‘ শারীরিক সংঘর্ষে’ জড়ানোয় ভারতের ব্যাটসম্যান যশস্বী জয়সোয়াল এবং শ্রীলঙ্কার পেসার আশিতা ফার্নান্দোকে তাঁদের ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। এ ছাড়া দুই ক্রিকেটারের শৃঙ্খলাজনিত রেকর্ডে একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। আজ এ শাস্তির কথা জানিয়েছে আইসিসি।

Visit betsport.cv for more information.

টেস্টে গতকাল প্রথম দিন সকালের সেশনে ঘটনাটি ঘটে। ১৭তম ওভারের শেষ বলে জয়সোয়ালকে আউট করেন আশিতা। এরপর ড্রেসিংরুমের পথে হেঁটে যাচ্ছিলেন ভারতীয় ওপেনার। কিন্তু হঠাৎ করেই দিক পরিবর্তন করে তিনি আশিতার দিকে এগিয়ে যান। ধারণা করা হচ্ছে, আশিতাকে কেন্দ্র করে শ্রীলঙ্কা দলের উদ্‌যাপনের মধ্য থেকে আসা কোনো মন্তব্য ভালো লাগেনি জয়সোয়ালের। সে জন্যই অমন প্রতিক্রিয়া দেখান।

ঘটনাটা এখানেই শেষ হয়নি। আশিতা ও জয়সোয়ালের মধ্যে কথা-কাটাকাটি হয়। উত্তপ্ত সেই পরিস্থিতিতে আশিতা তাঁর মাথা জয়সোয়ালের দিকে ঝোঁকান। জয়সোয়ালও মাথা ঝোঁকানোয় দুজনের মাথায় ঠোকাঠুকি হয়। আইসিসির বিবৃতিতে এ ঘটনাকে ‘সংঘর্ষ’ হিসেবে উল্লেখ করা হয়।

আশিতা ও জয়সোয়ালের মধ্যে এই ঘটনা খেলোয়াড় ও খেলোয়াড়সহায়ক কর্মীদের জন্য আইসিসির আচরণবিধির ২.১২ অনুচ্ছেদের লঙ্ঘন। লেভেল ১ মাত্রার অপরাধের ক্ষেত্রে সর্বনিম্ন শাস্তি হিসেবে আনুষ্ঠানিক তিরস্কার করা হয়। সর্বোচ্চ শাস্তি হিসেবে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং একটি বা দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়।

টেস্টে বাংলাদেশের সঙ্গে আরও বেশি খেলতে চান ক্যারি

আশিতা ও জয়সোয়াল অপরাধ স্বীকার করায় এবং ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের প্রস্তাবিত শাস্তি মেনে নেওয়ায় আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

প্রথম দিনের খেলা শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর ক্রিকেট–ভিত্তিক সংবাদমাধ্যম ‘ক্রিকবাজ’ ইনস্টাগ্রামে এ ঘটনার ভিডিও ক্লিপ পোস্ট করে। আজ দ্বিতীয় দিন সকালের সেশনের আগে জয়সোয়াল সেই পোস্টে মন্তব্য করেন, ‘আপনি যদি না জানেন যে সে কী বলেছে, তাহলে দয়া করে বিচার করতে যাবেন না। কেউ যদি সীমা লঙ্ঘন করে, তবে আমাদের জানিয়ে দিতে হবে যে এই ভারত লড়বে এবং জবাব দেবে।’

কলম্বো টেস্টে বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলায় বিঘ্ন ঘটে

এ প্রতিবেদন লেখার সময় কলম্বো টেস্টে দ্বিতীয় দিনের খেলা বৃষ্টির কারণে বন্ধ ছিল। আগে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ১৩১.২ ওভারে ৮ উইকেটে ৪৭৫ রান তুলেছে ভারত। সেঞ্চুরি করেন দেবদূত পাড়িক্কাল। ৯৫ রানে ক্রিজে আছেন ধ্রুব জুরেল।

দুই দিনে ম্যাচ শেষ, ম্যাকাইয়ের পিচ পাচ্ছে ‘খুব ভালো’ সার্টিফিকেট

Read full story at source