প্রশংসা পেলে মুমিনের ৫ করণীয়

· Prothom Alo

মানুষ প্রশংসা শুনতে ভালোবাসে। কেউ আমাদের কাজের প্রশংসা করলে ভালো লাগে। কেউ যোগ্যতা স্বীকার করলে আত্মবিশ্বাস বাড়ে। কখনো একটি সুন্দর কথা দিনের ক্লান্তি দূর করে দেয়।

কিন্তু অন্যের প্রশংসা একধরনের পরীক্ষা। নিন্দা মানুষকে যেমন কষ্ট দেয়, প্রশংসা তেমনি মানুষকে নিজের সম্পর্কে ভুল ধারণায় ফেলতে পারে। মানুষ যখন বারবার বলে, ‘আপনি অনেক ভালো’, ‘আপনি অনেক জ্ঞানী’, ‘আপনার মতো মানুষ হয় না’ তখন অজান্তেই নিজের ভেতরে অহংকার জন্ম নিতে পারে। নিজের ব্যাপারে পবিত্রতার ধারণা হতে পারে।

Visit syntagm.co.za for more information.

অথচ আল্লাহ–তাআলা বলেন, ‘তোমরা নিজেদের পবিত্র দাবি করো না। কে মুত্তাকি, তিনি তা ভালোভাবে জানেন।’ (সুরা নাজম, আয়াত: ৩২)

প্রশংসা পেলে মুমিনের করণীয় সম্পর্কে উল্লেখ করা হলো।

১. আল্লাহর শুকরিয়া আদায় করা

কেউ আপনার জ্ঞান, সুন্দর ব্যবহার কিংবা কোনো ভালো কাজের প্রশংসা করলে মনে রাখুন, এই গুণ আপনার নিজের তৈরি নয়। আল্লাহ–তাআলা বলেন, ‘তোমাদের কাছে যে নেয়ামত আছে, তা আল্লাহর পক্ষ থেকে।’ (সুরা নাহল, আয়াত: ৫৩)

তাই প্রশংসা শুনে অন্তরে বলা যায়, আলহামদুলিল্লাহ, ‘সব প্রশংসা আল্লাহর জন্য।’ কারণ মানুষ প্রশংসা করেছে বটে, কিন্তু যে গুণের কারণে প্রশংসা করা হয়েছে, তার দাতা আল্লাহ।

রাসুল (সা.) এক ব্যক্তিকে আরেক ব্যক্তির অতিরিক্ত প্রশংসা করতে দেখে বলেছিলেন, ‘তোমরা তোমাদের ভাইয়ের ঘাড় কেটে দিয়েছ।’
মহানবী (সা.) তিনজন অমুসলিমের প্রশংসা করেছিলেন

২. প্রশংসাকে নিজের জন্য পরীক্ষা মনে করা

নিন্দা সামলানো কঠিন। কিন্তু প্রশংসা সামলানোও সহজ নয়। নিন্দা শুনে মানুষ নিজের ভুল খুঁজতে পারে। প্রশংসা শুনে মানুষ কখনো নিজের ভুল দেখতে ভুলে যায়।

তাই কেউ প্রশংসা করলে মুমিন নিজেকে প্রশ্ন করতে পারেন, ‘আমি কি সত্যিই এমন, নাকি মানুষ আমার একটি ভালো দিক দেখেই এমন বলছে?’ এই প্রশ্ন অন্তরকে বিনয়ী রাখবে।

৩. লোকদেখানো থেকে নিজেকে বাঁচানো

প্রশংসা পাওয়ার অভ্যাস হয়ে গেলে মানুষ কাজটি আল্লাহর জন্য করার পরিবর্তে মানুষের প্রশংসার জন্য করতে শুরু করতে পারে। আজ মানুষ প্রশংসা করেছে। কাল করেনি। তখন কাজের আগ্রহও কমে গেল। এটি নিয়তের জন্য বিপজ্জনক।

রাসুল (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই কাজ নিয়তের ওপর নির্ভরশীল।’ (সহিহ বুখারি, হাদিস: ১)

তাই ভালো কাজের পর মানুষ কী বলল, সেটি বড় বিষয় নয়। আল্লাহ তা কবুল করলেন কি না, সেটিই আসল বিষয়।

৪. অতিরিক্ত প্রশংসা থেকে সতর্ক থাকা

রাসুল (সা.) এক ব্যক্তিকে আরেক ব্যক্তির অতিরিক্ত প্রশংসা করতে দেখে বলেছিলেন, ‘তোমরা তোমাদের ভাইয়ের ঘাড় কেটে দিয়েছ।’ (সহিহ বুখারি, হাদিস: ৬০৬০)

ইসলামে প্রশংসা ও সমালোচনা করার মূলনীতি
কেউ প্রশংসা করলে মুমিনের মনে রাখা উচিত, মানুষ তার বাহ্যিক দিকটিই দেখে। তার জীবনের এমন অনেক বিষয় আছে, যা অন্যরা জানে না। অথচ আল্লাহ তার প্রকাশ্য ও গোপন—সবই জানেন।

অর্থাৎ প্রশংসার ক্ষেত্রেও সীমা থাকা প্রয়োজন। অতিরঞ্জিত প্রশংসা মানুষের মধ্যে আত্মতুষ্টি ও অহংকার তৈরি করতে পারে। তাই কাউকে প্রশংসা করার সময়ও সত্য ও প্রয়োজনের সীমা অতিক্রম করা উচিত নয়।

৫. প্রশংসায় নিজের বাস্তব অবস্থান মনে রাখা

কেউ প্রশংসা করলে মুমিনের মনে রাখা উচিত, মানুষ তার বাহ্যিক দিকটিই দেখে। তার জীবনের এমন অনেক বিষয় আছে, যা অন্যরা জানে না। অথচ আল্লাহ তার প্রকাশ্য ও গোপন—সবই জানেন। তাই প্রশংসা শুনে নিজের বড়ত্বের কথা মনে করার পরিবর্তে নিজের অপূর্ণতার কথা মনে করা উচিত।

হজরত আবু বকর (রা.)-এর দিকে তাকালে এর সুন্দর দৃষ্টান্ত পাওয়া যায়। কেউ তাঁর প্রশংসা করলে তিনি এই দোয়া করতেন, “আল্লাহুম্মা আনতা আ‘লামু বিঈ মিনহুম, ওয়া আনা আ‘লামু বিনাফসি মিনহুম। আল্লাহুম্মাজ‘আলনি খাইরান মিম্মা ইয়াজুন্নুন, ওয়াগফির লি মা লা ইয়া‘লামুন, ওয়া লা তুআখিজনু বিমা ইয়াকুলুন।”

অর্থ: হে আল্লাহ, আপনি আমার সম্পর্কে তাদের চেয়ে বেশি জানেন। আর আমি নিজের সম্পর্কে তাদের চেয়ে বেশি জানি। হে আল্লাহ! তারা আমাকে যেমন মনে করে, আমাকে তার চেয়েও উত্তম করুন। তারা যে বিষয়গুলো জানে না, সেগুলো ক্ষমা করুন এবং তারা যা বলে তার কারণে আমাকে পাকড়াও করবেন না। (কানযুল উম্মাল, হাদিস : ৩৫৭০৪)

এ দোয়ায় একজন মুমিনের জন্য প্রশংসা গ্রহণের সুন্দর শিক্ষা রয়েছে। মানুষ আমাকে ভালো মনে করছে, এটি আল্লাহর অনুগ্রহ। কিন্তু আমি আসলে কেমন, তা আল্লাহই ভালো জানেন। তাই প্রশংসা যেন অহংকারের কারণ না হয়ে আল্লাহর কাছে আরও উত্তম মানুষ হওয়ার প্রেরণা হয়ে ওঠে।

মনে রাখা জরুরি, মানুষের প্রশংসা অর্জন করা বড় কথা নয়; এমন অবস্থায় থাকা বড় কথা, যাতে আল্লাহ আমাদের ওপর সন্তুষ্ট থাকেন। মানুষের মুখের প্রশংসা একদিন থেমে যাবে। কিন্তু আল্লাহর কাছে আমাদের প্রকৃত অবস্থানই শেষ পর্যন্ত আমাদের জন্য মূল্যবান।

  • ইফতেখারুল হক হাসনাইন: আলেম ও লেখক

মহানবী (সা.) তিনজন অমুসলিমের প্রশংসা করেছিলেন

Read full story at source